Weather: উত্তরবঙ্গে হড়পা বানের ভয়, দক্ষিণে ভারী বৃষ্টি

Weather: বাংলাদেশের উপরে তৈরি ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ‌। এর প্রভাব গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পড়বে৷ বাংলাদেশ ও বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ৷ সক্রিয়া হয়েছে ...

By Rana Das

Published:

Follow Us

Weather: বাংলাদেশের উপরে তৈরি ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ‌। এর প্রভাব গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পড়বে৷ বাংলাদেশ ও বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ৷ সক্রিয়া হয়েছে মৌসুমি অক্ষরেখাও৷ এর ফলে দক্ষিণবঙ্গের জেলাতে বাড়বে বৃষ্টিপাত। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব মেদিনীপুরে বাড়বে বৃষ্টিপাত ৷

দক্ষিণবঙ্গে বুধবার থেকে বাড়বে বৃষ্টিপাত৷ তবে স্বাধাীনতা দিবসের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমতে পারে৷ তবে মঙ্গলবার কলকাতায় কয়েক দফায় হালকা বৃষ্টিপাত হতে পারে৷ ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণপবঙ্গের কয়েকটি জেলায়৷বাংলাদেশের উপরে সৃষ্ট ঘূর্ণাবর্তের ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলি মেঘলা থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে৷ ফলে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতে হতে পারে দু-একটি জায়গায় ৷

   

বুধবার থেকে বদলাতে চলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া ৷ একইসঙ্গে উত্তরবঙ্গের সব জেলাতেই থাকছে বৃষ্টিপাতের সতর্কতা৷ তিস্তার জলস্তর বাড়তে পারে এমনই আশঙ্কা করা হচ্ছে৷ তিস্তা-সহ একাধিক নদীর জলস্তর বাড়তে পারে ৷

উত্তরবঙ্গের ৫ জেলায় হড়পা বানের সতর্কতা জারি করা হয়েছে৷ ভুটানে লাগাতার বৃষ্টির ফলে জলঢাকা নদীতে জলস্তর বাড়তে শুরু করেছে ৷ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে হড়পা বানের সতর্কতা জারি করা হয়েছে ৷

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google