BJP: লোকসভা ভোটের আগে রাজ্য পুলিশের হাতে গ্রেফতার সুকান্ত মজুমদার

ফের শিরোনামে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। কয়েকদিন আগেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন। তবে ফের একবার তাকে গ্রেফতার করল রাজ্য পুলিশ। আজ নতুন করে সন্দেশখালিতে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ফের শিরোনামে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। কয়েকদিন আগেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন। তবে ফের একবার তাকে গ্রেফতার করল রাজ্য পুলিশ।

আজ নতুন করে সন্দেশখালিতে (Sandeshkhali) হাজির হয়েছিলেন সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন আরো বহু দলীয় কর্মী, সমর্থক। যদিও ধামাখালিতে তাকে আটকে দেয় পুলিশ। এরপর পুলিশের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়েন বালুরঘাটের বিজেপি সাংসদ। জানা যায়, তাঁকে নাকি পুলিশ বেশ কয়েকবার আল্টিমেটাম অবধি দেয়। মূলত যত সময় এগোচ্ছে ততই যেন আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে বঙ্গ বিজেপি।

   

আজও এই আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে সন্দেশখালির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সুকান্ত মজুমদার। আজ সন্দেশখালি থানার সামনে বসে বিক্ষোভ দেখান সুকান্ত। বলেন, ‘থানার ভেতরেই রয়েছে তৃণমূলের শেখ শাহজাহান। সে পুলিশ কর্মীদের মিষ্টি খাওয়াচ্ছে।’ এদিকে পুলিশ টেনে হিঁচড়ে সুকান্ত মজুমদারকে ধামাখালি লঞ্চ ঘাটে এনে পুলিশের ঘাটে তোলা হয়।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google