Valentine’s Day: OMG! একটি গোলাপের দাম ১৩০ কোটি টাকা

আজ রোজ ডে৷ বুধবার থেকেই শুরু হল ভালোবাসার সপ্তাহ৷ প্রপোজ, কিস, টেডি…..ডে-র পর ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে৷ বছরের অন্যান্য সময়ে একটি গোলাপের দাম থাকে ১০ থেকে ১৫ টাকা৷ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

আজ রোজ ডে৷ বুধবার থেকেই শুরু হল ভালোবাসার সপ্তাহ৷ প্রপোজ, কিস, টেডি…..ডে-র পর ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে৷ বছরের অন্যান্য সময়ে একটি গোলাপের দাম থাকে ১০ থেকে ১৫ টাকা৷ কিন্তু এই সপ্তাহ জুড়ে সেই একটা গোলাপেরই দাম হয়ে যায় ৫০ থেকে ৬০ টাকা৷ কিন্তু কখনও শুনেছেন একটি গোলাপের দাম কোটি টাকা৷

শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি৷ বিশ্বের সবচেয়ে দামি গোলাপের নাম জুলিয়েট রোজ৷ ১৫ বছর গাছের পরিচর্যা করার পর প্রথম জুলিয়েট রোজ হয়েছিল৷ প্রথমদিকে এই জুলিয়েট রোজের দাম ছিল ১৫.৮ মিলিয়ন ডলার৷ ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৩০ কোটি টাকা৷ এই গোলাপ ফুলের একটি নেপথ্য কাহিনি রয়েছে৷

   

জানা যায়, ডেভিড অস্টিন নামে এক চাষি প্রথম এই জুলিয়েট রোজ চাষ করেছিলেন৷ ১৫ বছর পর্যন্ত তিনি ধৈর্য ধরে ছিলেন৷ অপেক্ষা করছিলেন গাছে গোলাপ আসার৷ কারণ, এই গোলাপ গাছ স্বাবাবিকভাবে প্রকৃতির নিয়মে বেড়ে ওঠে না৷ এটি একটি দুর্লভ প্রজাতির বড় আকৃতির গোলাপ ফুল৷ ২০০৬ সালে এই গোলাপটি প্রথমবার বাজারে বিক্রি হয়৷

একাধিক রঙের এবং আকৃতির গোলাপের হাইব্রিড প্রজাতি এই জুলিয়েট রোজ৷ এটির বিশেষ আকর্ষণ এর রং, আকৃতি এবং সুন্দর ডিজাইনের পাপড়ি৷ বিশ্বে এই জুলিয়েট রোজের জুড়ি মেলা ভার৷ এর গন্ধও অন্য গোলাপের তুলনায় অনেকটাই আলাদা৷ এই গোলাপের মোট ৪০টি পাপড়ি হয়৷ এই রোজ গোলাপী, হালকা হলুদ এবং সূর্যমুখী লাল রঙে পাওয়া যায়৷ আমেরিকা এবং রাশিয়ায় এই গোলাপ অত্যন্ত জনপ্রিয়৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google