ক্রিস গেইলের বিশ্বরেকর্ডের সামনে বৈভব সূর্যবংশী, ৭ ছক্কায় ইতিহাসের হাতছানি

লখনউয়ের বিরুদ্ধে ৯৩ রানের ঝড়ো ইনিংসে বৈভব সূর্যবংশী ছুঁয়ে ফেললেন নতুন মাইলফলক। গেইলের রেকর্ড ভাঙতে দরকার ৭ ছক্কা।

By Sandipa Nandy

Published:

Follow Us
vaibhav-suryavanshi-chris-gayle-six-record-ipl-2026

Kolkata, May 21: একের পর এক বিস্ময় ঘটাচ্ছেন ১৫ বছরের বৈভব সূর্যবংশী। আইপিএলের চলতি মরসুনমে ইতিমধ্যে একাধিক রেকর্ড করেছেন এই তরুণ ব্যাটার। গত মঙ্গলবার লখনউ বনাম রাজস্থান ম্যাচে ফের ক্রিকেট দুনিয়াকে হতবাক করলেন এই তরুণ তুর্কি।

এদিন লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ‘রেস টু প্লে-অফ’ এ নেমেছিল রাজস্থান রয়্যালস। দলের হয়ে প্রথম থেকেই আক্রমনাত্মক মেজাজে ব্যাট করেন বৈভব। তাঁর ৩৮ বলে ৯৩ রানের আগ্রাসী ইনিংসে দল জয়ের খোঁজ পায়। এই ইনিংসে ১০টি ছক্কার সঙ্গে আইপিএল ২০২৬-এ এখন তাঁর ওভার বাউন্ডারির সংখ্যা ৫৩। এর সঙ্গেই আইপিএলের চলতি মরসুমে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন।

   

rr-vs-lsg-ipl-2026-vaibhav-suryavanshi-playoff-race

পাশাপাশি আইপিএলের একক মরসুমে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর তালিকায় ঢুকে পড়েছেন এই বিস্ময় বালক। ইতিমধ্যে টপকে গেছেন আন্দ্রে রাসেলকে। এই তালিকায় শীর্ষে থাকা ক্রিস গেইলকে সহজেই টপকে যেতে পারেন এই তরুণ ব্যাটার। ২০১২ সালে ক্রিস গেইল মোট ৫৯টি ছক্কা হাঁকিয়ে তালিকার শীর্ষে। এ মরসুমে বৈভবের সংগ্রহ ৫৩টি ছয়। গেইলকে টপকাতে হলে প্রয়োজন আর মাত্র ৭টি ছক্কা।

ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি অনিল কুম্বলে তাঁর প্রশংসা করে বলেন, “এই ছেলেটি সত্যিই স্পেশাল। তবে যা সবচেয়ে বেশি নজর কাড়ে তা হলো ওর মানসিকতা। ও যখনই কথা বলে, বয়সের চেয়ে অনেক বেশি পরিপক্ক শোনায়। চারপাশ থেকে আসা এত প্রশংসা ও আকর্ষণের মাঝেও ও বোঝে যে এটা কেবল ওর শুরু।”

কুম্বলের সংযোজন, “এই ছেলেটি সত্যিই স্পেশাল। তবে যা সবচেয়ে বেশি নজর কাড়ে তা হলো ওর মানসিকতা। ও যখনই কথা বলে, বয়সের চেয়ে অনেক বেশি পরিপক্ক শোনায়। চারপাশ থেকে আসা এত প্রশংসা ও আকর্ষণের মাঝেও ও বোঝে যে এটা কেবল ওর শুরু।”

একক মরসুমে সর্বোচ্চ ছক্কা হাঁকানো খেলোয়াড়দের তালিকা :
ক্রিস গেইল : ৫৯টি (২০১২)
বৈভব সূর্যবংশী : ৫৩টি (২০২৬)
আন্দ্রে রাসেল : ৫২টি (২০১৯)
ক্রিস গেইল : ৫১টি (২০১৩)
জস বাটলার : ৪৫টি (২০২২)
ক্রিস গেইল : ৪৪টি (২০১১)
অভিষেক শর্মা : ৪২টি (২০২২)

ভিডিও নিউজ দেখুন

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google