গুজরাতের বিরুদ্ধে প্লে-অফ বাঁচানোর লড়াইয়ে চেন্নাই, টসেই বড় ফ্যাক্টর

আহমেদাবাদে গুজরাতের সামনে কঠিন পরীক্ষা চেন্নাইয়ের। প্লে-অফের আশা বাঁচাতে জয় জরুরি, পিচ ও শিশিরে নজর।

By Sandipa Nandy

Published:

Follow Us
gt-vs-csk-ipl-2026-playoff-race-ahmedabad-preview

Kolkata, May 21: বেঙ্গালুরু, হায়দরাবাদের পাশাপাশি গুজরাতও আগেই প্লে-অফে জায়গা করে নিয়েছে। এখন তাদের লড়াই শুধু এগিয়ে থাকার। তাই আজ (২১ মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে নামবে শুভমন গিল-বাহিনী। চেন্নাইও প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে মরিয়া। গুজরাতের ঘরের মাঠে খেলা শুরু সন্ধ্যে ৭:৩০ মিনিটে।

গত ১২ মে হায়দরাবাদের বিরুদ্ধে ৮২ রানে জিতে প্লে-অফে প্রবেশ করেছিল গুজরাত। এরপর কলকাতার কাছে ২৯ রানে হারলেও এখনো তারা রয়েছে দ্বিতীয় স্থানে। আজ চেন্নাইয়ের বিরুদ্ধে জিতলে তাদের হবে ১৮ পয়েন্ট। সেক্ষেত্রে শেষ চারে দ্বিতীয় স্থান নিয়ে অনেকের থেকে এগিয়ে থাকবে। আজ সেই লক্ষ্যেই মাঠে নামবে সাই সুদর্শনরা।

   

অন্যদিকে, চেন্নাই এখনো প্লে-অফ নিশ্চিত করতে পারেনি। এই মুহূর্তে তারা ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে। আজ জিতলেও অন্য দলগুলোর পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকতে হবে সঞ্জু স্যামসনদের। তবুও প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে আজকের ম্যাচে প্রাণপণ লড়তে হবে পাঁচবারের চ্যাম্পিয়নদের।

পরিসংখ্যানের বিচারে গুজরাত ও চেন্নাই – এই দুই দল নয়বার একে অপরকে মোকাবেলা করেছে। সেখানে গুজরা পাঁচটি ম্যাচ জিতে সামান্য এগিয়ে রয়েছে এবং চেন্নাই সুপার কিংস মোট চারটি ম্যাচে জয় পেয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার আহমেদাবাদে তীব্র তাপপ্রবাহ দেখা যাবে। এদিন সন্ধ্যায় তাপমাত্রা প্রায় ৩৮° সেলসিয়াস থাকবে এবং গড় আর্দ্রতা থাকবে ৩০ শতাংশ থাকার সম্ভাবনা রয়েছে।

আহমেদাবাদের এই পিচের গড় স্কোর ১৬৫-১৭৫। এখানে বোলাররা ভালো সহায়তা পায়। এই পিচে ফাস্ট বোলাররা পার্শ্বীয় মুভমেন্ট পাবেন এবং স্পিনাররা মাঝের ওভারগুলোতে গ্রিপ ও ধীরগতির টার্ন আদায় করে নিতে পারবেন। দ্বিতীয় ইনিংসে শিশির পড়ার সম্ভাবনা থাকায় উভয় দলই রান তাড়া করতে চাইতে পারে। সেখত্রে টস বড় ভূমিকা নেবে।

গুজরাত টাইটান্স সম্ভাব্য একাদশ:

সাই সুদর্শন, শুভমন গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), নিশান্ত সিন্ধু, ওয়াশিংটন সুন্দর, জেসন হোল্ডার, রশিদ খান, আরশাদ খান, কাগিসো রাবাডা, রবিশ্রিনিবাসন সাই কিশোর, মহম্মদ সিরাজ।
ইমপ্যাক্ট প্লেয়ার: প্রসিধ কৃষ্ণা।

চেন্নাই সুপার কিংস সম্ভাব্য একাদশ:

সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), উর্ভিল প্যাটেল, কার্তিক শর্মা, ডিওয়াল্ড ব্রেভিস, শিবম দুবে, প্রশান্ত বীর, আকিল হোসেইন, নুর আহমেদ, আনশুল কাম্বোজ, স্পেন্সার জনসন।
ইমপ্যাক্ট প্লেয়ার: মুকেশ চৌধুরী।

ভিডিও নিউজ দেখুন

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google