আইএসএল শেষ হওয়ার আগেই জোর ধাক্কা খেল দুই প্রধান

আইএসএলের শেষ ম্যাচের আগে AIFF লাইসেন্সিং তালিকা ঘিরে চর্চা। মোহনবাগানের জটিলতা, ইস্টবেঙ্গলের শর্তসাপেক্ষ ছাড়পত্রে নজর।

By Sayan Sengupta

Published:

Follow Us
aiff-licensing-list-mohun-bagan-east-bengal-isl-update

সায়ন সেনগুপ্ত, কলকাতা: বৃহস্পতিবার সন্ধ্যায় এবারের ইন্ডিয়ান সুপার লিগের অন্তিম ম্যাচে নামবে কলকাতা ময়দানের দুই প্রধান। মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল। যদিও এবার প্রতিপক্ষ বা ভেন্যু সম্পূর্ণ আলাদা। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে স্পোটিং ক্লাব দিল্লির বিরুদ্ধে খেলতে নামবে সবুজ-মেরুন ব্রিগেড। অন্যদিকে, কিশোর ভারতী স্টেডিয়ামে শক্তিশালী ইন্টার কাশীর বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। বর্তমানে এই দুইটি ম্যাচের দিকেই নজর রয়েছে বাংলার সকল‌ ফুটবলপ্রেমীদের। তবে এসবের মাঝেই বুধবার রাতে প্রকাশিত হয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের লাইসেন্সিং তালিকা।

যেখানে এবার জোড় ধাক্কা খেয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। যারফলে নতুন সিজনে এএফসির টুর্নামেন্টের পাশাপাশি প্রথম ডিভিশন লিগে অংশগ্রহণের ক্ষেত্রে দেখা দিতে পারে জটিলতা। অপরদিকে, শর্তসাপেক্ষে পাশ করেছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। যারফলে লাইসেন্স ও পেয়েছে তাঁরা। বলাবাহুল্য, প্রত্যেক মরসুমেই দেশের বিভাগীয় ডিভিশন গুলির পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে ও লাইসেন্সিংয়ের প্রয়োজন পড়ে দেশের ফুটবল ক্লাব গুলির। এক্ষেত্রে এআইএফএফ এর পাশাপাশি এফসির শর্ত মানা সম্ভব না হলে বাতিল হয়ে যায় সেটি।

   

এই তালিকা সবুজ-মেরুন থাকায় অবাক হয়েছেন বহু ফুটবলপ্রেমী। এছাড়াও রয়েছে ইন্টার কাশী, চেন্নাইয়িন এফসি থেকে শুরু করে মহামেডান স্পোর্টিং, ওডিশা এফসি, স্পোর্টিং ক্লাব দিল্লি এবং কেরালা ব্লাস্টার্সের মতো ফুটবল দল।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google