Ukraine War: আকাশে বিরাট মার্কিন বিমান মহড়া, নিচে রুশ সেনার লক্ষ্য পরমাণু কেন্দ্র

ইউক্রেনের জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখলের পর রাশিয়ার সেনা এবার দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক কেন্দ্রে ইউঝনুকরাইস্ক দখলে যাচ্ছে। এর অবস্থান ইউক্রেনের (Ukraine War) দক্ষিণে মাইকোলাইভ ওব্লাস্টে। সিএনএন ও আল জাজিরা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ইউক্রেনের জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখলের পর রাশিয়ার সেনা এবার দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক কেন্দ্রে ইউঝনুকরাইস্ক দখলে যাচ্ছে। এর অবস্থান ইউক্রেনের (Ukraine War) দক্ষিণে মাইকোলাইভ ওব্লাস্টে।

সিএনএন ও আল জাজিরা জানাচ্ছে, রুশ সেনা এই পারমাণবিক কেন্দ্রটির মাত্র ২০ মাইল দূরে আছে। সামান্য ভুলচুকেও ঘটে যেতে পারে চেরনোবিলের মতো মহাবিপর্যয়। এই আশঙ্কায় আন্তর্জাতিক মহল অতিদ্রুত মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্ত থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ‍পুতিনকে সরে আসার আহ্বান জানাচ্ছেন বারবার।

   

বিবিসির খবর, শুক্রবার প্রথম পারমাণবিক কেন্দ্রের কাছে বিস্ফোরণ ও দখলের সময় যে সংঘাত সৃষ্টি হয়েছিল তাতে অল্পের জন্য মারাত্মক বিপর্যয় ঘটেনি।

 সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে,  ইউক্রেন সীমান্তের দেশ রোমানিয়ার আকাশে যৌথ মহড়ায় অংশ নিয়েছে মার্কিন বিমান বাহিনীর বি-৫২ বোমারু বিমান। রোমানিয়া ও জার্মানির সঙ্গে এই মহড়া চলেছে। ন্যাটো সদস্যভুক্ত দেশগুলির মধ্যে উত্তরসীমান্তে আছে রোমানিয়া। এই দেশটির আকাশসীমায় রাশিয়া তাদের আধিপত্য বিস্তারের প্রচেষ্টা দেখিয়ে আসছিল।

ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্সেস ইন ইউরোপের কমান্ডার জেনারেল জেফ হ্যারিগিয়ান বলেছেন, এমন ধরনের মহড়ায় আমরা বুঝিয়ে দিতে পারবো যে ন্যাটোর প্রতিরক্ষা সক্ষমতার ধারেকাছেও কেউ নেই।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google