Ukraine War: খারকিভে বন্দি ভারতীয়রা! একে অপরকে দুষছে ইউক্রেন-রাশিয়া

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে নয়াদিল্লি। এই নিয়ে রাশিয়া এবং ইউক্রেনের কাছে অনুরোধ শুরু করেছ ভারত। কিন্তু এই দুই দেশ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে নয়াদিল্লি। এই নিয়ে রাশিয়া এবং ইউক্রেনের কাছে অনুরোধ শুরু করেছ ভারত। কিন্তু এই দুই দেশ একে অপরের বিরুদ্ধে ভারতীয় ছাত্রদের পণবন্দি করার অভিযোগ এনেছে।

বুধবার রাশিয়া দাবি করেছে, ইউক্রেন ভারতীয় ছাত্রদের আটকে রাখছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক একটি বিবৃতিতে জানানো হয়েছে, রাশিয়া যখন খারকিভ থেকে ভারতীয় ছাত্রদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল তখন ইউক্রেনের বাহিনী ভারতীয়দের পণবন্দি করে। রাশিয়ার তরফে বিবৃতিতে বলা হয়েছে: “আমাদের তথ্য অনুসারে, খারকিভে ইউক্রেনীয় কর্তৃপক্ষ জোর করে ভারতীয় ছাত্রদের একটি বড় দলকে আটকে রেখেছে। তারা ইউক্রেন অঞ্চল ছেড়ে বেলগোরোডে যেতে চায়৷ ইউক্রেন তাদের সেই অঞ্চলের মধ্য দিয়ে যাওয়ার প্রস্তাব দেয় যেখানে লড়াই চলছে বেশি। রাশিয়ার সশস্ত্র বাহিনী ভারতীয় নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত। ভারতীয়দের সামরিক পরিবহন বিমান বা ভারতীয় বিমান দিয়ে রাশিয়ার ভূখণ্ড থেকে দেশে আনার প্রস্তাবও দিয়েছে রাশিয়া।

   

ভারতীয়দের সুরক্ষিতভাবে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা হয় প্রধানমন্ত্রী মোদীর। উল্লেখযোগ্যভাবে তার পরেই রাশিয়ার তরফে এই বিবৃতি প্রকাশ করা হয়।

এদিকে, ইউক্রেন বিদেশ মন্ত্রকের তরফে অভিযোগ করা হয়েছে যে ভারত, পাকিস্তান, চিন এবং অন্যান্য দেশের ছাত্ররা সশস্ত্র রুশ বাহিনীর হাতে পণবন্দি হয়ে পড়েছে।

কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরালিধরন বলেছেন, ইউক্রেনে আটকে থাকা ২০ হাজার ভারতীয়র মধ্যে প্রায় ৬ হাজার ভারতীয়কে এখনও পর্যন্ত ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। কেন্দ্র বাকিদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য সমস্ত চেষ্টা চালাচ্ছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google