অন্তরঙ্গ সময় কাটাতে প্রেমিকা-প্রেমিকার বেঙ্গল সাফারি পার্ক পাড়ি

বন্দিদশা থেকে মুক্তি পেতে চলেছে প্রেমিক-প্রেমিকা৷ এবার অন্তরঙ্গ সময় কাটাতে যুগল পাড়ি দিচ্ছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে৷ এই চিতাবাঘ জুটির নাম দাবাং ও ইভা৷ জনকে বিদায় জানাতে গিয়ে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বন্দিদশা থেকে মুক্তি পেতে চলেছে প্রেমিক-প্রেমিকা৷ এবার অন্তরঙ্গ সময় কাটাতে যুগল পাড়ি দিচ্ছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে৷ এই চিতাবাঘ জুটির নাম দাবাং ও ইভা৷ জনকে বিদায় জানাতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারলেন না এতদিন ধরে দুজনের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা বনকর্মী পার্থ সিনহা ও চিকিৎসক উৎপল শর্মা৷

বনদফতর সূত্রে জানা গিয়েছে, কার্সিয়াংয়ের ডাউহিল এলাকা থেকে মাত্র দুই বছর বয়সে দাবাং-কে উদ্ধার করে আনা হয়েছিল৷ ছোটবেলা থেকেই অত্যন্ত ডানপিটে ও মস্তান প্রকৃতির ছিল সে৷ তাই তার নাম দেওয়া হয়েছিল দাবাং৷ নীলপাড়া রেঞ্জের বিচ চা বাগান থেকে ইভা-কে ছয় মাস বয়সে উদ্ধার করে আনা হয়৷

   

তখন থেকেই দুজনকে পিতৃস্নেহে লালনপালন করে আসছিলেন বনকর্মী পার্থ সিনহা৷ চিকিৎসার ভার সামলেছেন পশু চিকিৎসক উৎপল শর্মা৷ খয়েরবাড়ি থেকে দাবাং ও ইভা নামের দুটি চিতাবাঘকে যেমন শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে স্থানান্তরিত করা হচ্ছে, তেমনি বেঙ্গল সাফারি থেকে এক জোড়া বাঘ ও বাঘিনী সহ আরও এক জোড়া চিতাবাঘকে পাঠানো হচ্ছে ত্রিপুরার সিপাইজুলা চিড়িয়াখানায়৷ এমনটাই জানা গিয়েছে বনদফতর সূত্রে৷

খয়েরবাড়ির বন্দিদশা থেকে মুক্তি পেয়ে এবার অন্তরঙ্গভাবে জীবনযাপন করার উদ্দেশ্যে রওনা দেয় দাবাং ও ইভা৷ বিদায়ের আগে দুজনকে সযত্নে স্নান করানো হয়৷ খেতে দেওয়া হয় তিন কিলোগ্রাম করে গোরুর মাংস৷ এরপর পশু চিকিৎসক উৎপল শর্মা স্বাস্থ্য পরীক্ষা করেন দুজনের৷ সব শেষে জলদাপাড়ার বনাধিকারিক সন্দীপকুমার বেরোয়ালের উপস্থিতিতে দুজনকে পাঠানো হয় বেঙ্গল সাফারি পার্কে৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google