DD News: রাতারাতি সবার অগোচরে গেরুয়াকরণ হল দুরদর্শন

দুরদর্শনের রং বদল। নীলের বদলে এখন গেরুয়া। সরকারি গণমাধ্যম দুরদর্শনের (DD News) প্রতীকের রং এখন গেরুয়া। মঙ্গলবার থেকে নতুন চেহারায় আত্মপ্রকাশ করেছে দুরদর্শন। নতুন স্টুডিও। নতুন উপস্থাপনা। এ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
DD News Symbol Embraces Saffron

দুরদর্শনের রং বদল। নীলের বদলে এখন গেরুয়া। সরকারি গণমাধ্যম দুরদর্শনের (DD News) প্রতীকের রং এখন গেরুয়া।
মঙ্গলবার থেকে নতুন চেহারায় আত্মপ্রকাশ করেছে দুরদর্শন। নতুন স্টুডিও। নতুন উপস্থাপনা। এ নিয়ে বিস্তর প্রচার শুরু হয়েছে। এরই মাঝে সরকারি চ্যানেলের গৈরীকিকরণ। সকলের অগেচরে।

কেন্দ্রীয় সরকারি চ্যানেলের প্রতীকের অবশ্য বদল হয়নি। তবে প্রতীকের রং বদলেছে। চেনা নীল রং বদলে হয়েছে গেরুয়া। ১৯৫৯ সালে যাত্রা শুরু করে দুরদর্শন। কেবল টিভি আসার আগে দুরদর্শনই ছিল বিনোদনের প্রধান মাধ্যম। কেবল টিভির রমরমার যুগেও দুরদর্শনের দাপট কমেনি। সরকারি চ্যানেল হওয়ায় গরিমাও অক্ষত ছিল।

   

এরই মাঝে নতুন রূপে সামনে এল দুরদর্শন। গেরুয়া প্রতীক নিয়ে। ভোটের মুখে এই রং বদলের পিছনে অনেকেই রাজনীতির ছায়া দেখছেন। কৌশলে কেন্দ্রের শাসকদলের গেরুয়াকরণের আরেক ধাপ বলেও অনেকে দাবি করছেন।

সোমবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার সব সরকারি অফিস গেরুয়া রং করতে চাইছে। এটা সন্ন্যাসীদের অপমান। তারপরের দিনই দুরদর্শনের রং বদল। দুরদর্শনের গেরুয়া প্রতীক নিয়ে গেরুয়া শিবির এখনও কোনও মন্তব্য করেনি।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google