Tripura Election 2023: ত্রিপুরায় ভোট পরবর্তী হামলায় বাম সমর্থক খুন, প্রার্থীকে কুপিয়ে খুনের চেষ্টা

নির্বাচন (Tripura Election 2023) পরবর্তী ত্রিপুরা জুড়ে রাজনৈতিক সংঘাত তীব্রতর। এবার এক সিপিআইএম সমর্থককে খুন করা হলো বলে অভিযোগ। হামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা। ঘটনার জেরে ...

By Rana Das

Published:

Follow Us

নির্বাচন (Tripura Election 2023) পরবর্তী ত্রিপুরা জুড়ে রাজনৈতিক সংঘাত তীব্রতর। এবার এক সিপিআইএম সমর্থককে খুন করা হলো বলে অভিযোগ। হামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা। ঘটনার জেরে নতুন করে উত্তপ্ত ত্রিপুরা।

অভিযোগ পিটিয়ে খুন করা হয়েছে বাম সমর্থককে। নিহতের নাম দিলীপ শুক্লা দাস। গুরুতর জখম সিপিআইএম কর্মীর চিকিৎসা চলছিল আগরতলার জিবি হাসপাতালে। সেখানেই তার মৃত্যু হয়। পিটিয়ে খুনের অভিযোগে ধৃত বিজেপি নেতার নাম কৃষ্ণকমল দাস। তার বাড়ি কল্যাণপুর থানার অন্তর্গত দ্বারিকাপুরে।

   

ভোট পরবর্তী যে সংঘর্ষ চলছে ত্রিপুরায় তার শিকার এক বাম সমর্থক। একাধিক বিধানসভা কেন্দ্রে শাসক বিজেপি ও বিরোধী সিপিআইএম,কংগ্রেসের সাথে দফায় দফায় সংঘর্ষ চলেছে।

ভোট পরবর্তী সংঘর্ষে আগরতলার কাছে জয়নগরে কুপিয়ে খুনের চেষ্টা করা হয় বিশালগড় কেন্দ্রের টিপ্রা মথা প্রার্থী শাহ আলমকে। তার গাড়িতে ধরালো অস্ত্র নিয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা চড়াও হয় বলে অভিযোগ। প্রার্থী ওই গাড়িতে না থাকায় বেঁচে যান। এই ঘটনায় ধৃত এক বিজেপি সমর্থক। উদ্ধার করা হয়েছে একটি দা।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google