Shantiniketan: বৃষ্টিতে ভাঙল ঐতিহ্যবাহী ছাতিমতলার গাছ, শান্তিনিকেতনের মন খারাপ

দফায় দফায় বৃষ্টিতে গাছ পড়ে সম্পূর্ণ ভেঙে পড়ল ঐতিহ্যবাহীছাতিমতলা।শান্তিনিকেতন (Shantiniketan) ব্রহ্ম আশ্রম ও বিশ্বভারতী প্রতিষ্ঠার সূচনা এই ছাতিমতলাকে ঘিরেই৷ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সাধনার পীঠস্থানও এটি৷ শান্তিনিকেতনের এই ছাতিমতলার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

দফায় দফায় বৃষ্টিতে গাছ পড়ে সম্পূর্ণ ভেঙে পড়ল ঐতিহ্যবাহীছাতিমতলা।শান্তিনিকেতন (Shantiniketan) ব্রহ্ম আশ্রম ও বিশ্বভারতী প্রতিষ্ঠার সূচনা এই ছাতিমতলাকে ঘিরেই৷ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সাধনার পীঠস্থানও এটি৷

শান্তিনিকেতনের এই ছাতিমতলার ইতিহাস নিয়ে বহু মতান্তর রয়েছে৷শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠার পরে এই ছাতিমতলাতেই উপাসনা করতেন তিনি৷

   

শনিবার বৃষ্টিতে এই ছাতিমতলার বেদির দুদিকে থাকা শাল গাছ ভেঙে যায় ৷ক্ষতিগ্রস্ত হয় ঐতিহ্যবাহী ছাতিমতলা। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ ছাতিমতলার সংস্কারের কাজে হাত দেবে ৷

১৮৬২ সালে ব্রাহ্ম সমাজের প্রয়াসের জন্য মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বোলপুরে অজয় নদের তীরে রায়পুরের সিংহ বাড়িতে এসেছিলেন৷ যাওয়ার সময় দু’টি ছাতিমগাছের নীচে বিশ্রাম নেন তিনি। প্রকৃতিক সৌন্দর্যে ভরপুর মনোরম এই পরিবেশটি তাঁকে আকর্ষণ করে ৷

রবীন্দ্রনাথের জন্মদিন ও প্রয়াণ দিবসে বিশেষ উপাসনার ব্যবস্থা করা হয় এখানে ৷ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এই ছাতিমতলা খুবই তাৎপর্যপূর্ণ ৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google