ফের ট্রেনযাত্রীদের ভোগান্তির আশঙ্কা, শনি ও রবিবার বাতিল একাধিক লোকাল ট্রেন

রেলের রক্ষণাবেক্ষণের(Local Train cencel)  কাজের জন্য আগামীকাল, রবিবার, ২২ ডিসেম্বর রেল পরিষেবা ব্যাহত হবে বলে পূর্ব রেল (Eastern Railway) আগাম বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে। রেলওয়ে ট্র্যাকের ওপর আরসিসি বক্স ...

By Suparna Parui

Published:

Follow Us
Eastern RailwayTrain Services Disrupted: Traffic and Power Block in Sealdah Division, Local Trains Cancelled in Howrah Division

রেলের রক্ষণাবেক্ষণের(Local Train cencel)  কাজের জন্য আগামীকাল, রবিবার, ২২ ডিসেম্বর রেল পরিষেবা ব্যাহত হবে বলে পূর্ব রেল (Eastern Railway) আগাম বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে। রেলওয়ে ট্র্যাকের ওপর আরসিসি বক্স ও বেস স্ল্যাবের কাজের জন্য শিয়ালদা ডিভিশনের কৃষ্ণনগর সিটি জংশন ও লালগোলা সেকশনে ৬ ঘণ্টারও বেশি সময় ধরে ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে। পূর্ব রেল সূত্রে খবর, (Local Train cencel) কাজ চলবে কৃষ্ণনগর সিটি জংশন ও লালগোলা সেকশনের ১১৩/ই লেভেল ক্রসিং গেটের কাছে। রবিবার সকাল ১০টা ১৫ থেকে বিকেল ৪টা ৪৫ পর্যন্ত দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টা ধরে চলবে এই কাজ।

কাজের জন্য বেশ কয়েকটি ট্রেন (Local Train cencel) বাতিল করা হয়েছে। শনিবার, ২১ ডিসেম্বর বাতিল থাকবে ০৩১৯১ শিয়ালদা-লালগোলা আপ। রবিবার, ২২ ডিসেম্বর বাতিল থাকবে কৃষ্ণনগর সিটি জংশন ও লালগোলা আপ ৩১৮৬১, ডাউন ৩১৮৬৪, লালগোলা-শিয়ালদা ডাউন ০৩১৯০ এবং আজিমগঞ্জ-কৃষ্ণনগর সিটি জংশন ডাউন ০৩০২০/আপ ০৩০১৯। পাশাপাশি, বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে এবং কিছু ট্রেনের (Local Train cencel) সূচিতে পরিবর্তন আনা হয়েছে।শুধু শিয়ালদা ডিভিশন নয়, হাওড়া ডিভিশনেও রেল পরিষেবা নিয়ে বড় আপডেট দিয়েছে ভারতীয় রেল। হাওড়া স্টেশনের অদূরে ১৯০৩ সালে নির্মিত বেনারস সেতুর সংস্কারের কাজ শুরু করেছে পূর্ব রেল। এর ফলে বেশ কয়েকটি ট্রেন বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে, যা যাত্রীদের জন্য দুর্ভোগের কারণ হতে পারে। তবে রেল কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে, সেতু সংস্কারের কাজ শেষ হলে ট্রেন পরিষেবা আরও উন্নত হবে।

   

রেল সূত্রে জানা গিয়েছে, যাত্রী সংখ্যা এবং ট্রেনের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ফলে রেললাইন সম্প্রসারণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তবে পুরনো সেতু সরানোর কাজ না হলে এই সম্প্রসারণ সম্ভব নয়। এই কাজের জন্যই ২০১০ সালে ৬৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। দীর্ঘদিন ধরে স্থগিত থাকা সেই কাজ অবশেষে শুরু হয়েছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই কাজ সম্পূর্ণ হলে যাত্রীদের জন্য আরও নিরাপদ এবং দ্রুত রেল পরিষেবা নিশ্চিত করা যাবে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে রেল এবং সবার সহযোগিতা কামনা করেছে। কাজ শেষ হলে পুরো পরিষেবায় বড় পরিবর্তন দেখা যাবে বলে দাবি করছে রেল।

 

ভিডিও নিউজ দেখুন

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google