Tollywood: ও ইমোশনাল ফুল! কাঞ্চন মল্লিককে নিয়ে আবার বিস্ফোরক শ্রীময়ী

Tollywood: সম্প্রতি আইনি বিবাহ সেরেছেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। ইতিমধ্যেই সমাজ মাধ্যমে তাকে নিয়ে ট্রলের বন্যা বয়ে গিয়েছে, আমেজিং রি তাকে কটাক্ষ করে বলেছেন ‘শ্রাবন্তী মাতার দীক্ষা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Tollywood

Tollywood: সম্প্রতি আইনি বিবাহ সেরেছেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। ইতিমধ্যেই সমাজ মাধ্যমে তাকে নিয়ে ট্রলের বন্যা বয়ে গিয়েছে, আমেজিং রি তাকে কটাক্ষ করে বলেছেন ‘শ্রাবন্তী মাতার দীক্ষা নিয়ে কাঞ্চন পরপর তিনটে বিয়ে করে’… এমন লাইন দিয়েই শুরু হল তাঁর রোস্টিং। অনেকেই দাবি তুলে বলেছেন, কীভাবে এরকম চেহারা নিয়ে একটার পর একটা বিয়ে করছেন কাঞ্চন মল্লিক? সেই জবাবে ঋ বলছেন, ‘আমার সরু চেহারা নিয়ে যতই দাও খোঁটা, আমি রোগা তাতে কী, টাকার ব্যগটা মোটা’!

শ্রীময়ী কে বিয়ের পরপরই কাঞ্চন এক সংবাদ মাধ্যমের কাছে জানান, “আমার একটা সময় পর্যন্ত ধারণা ছিল যে আমি মানুষ চিনি। কিন্তু এখন বুঝলাম আমি মূর্খ। এটা তো বিক্রির যুগ। মানুষ এখন সোশ্যাল মিডিয়ায় নিজেকে বিক্রি করতে শুরু করেছে। আর যখন কিছু বেচার থাকে না তখন অন্যকে নিয়ে ভুলভাল কথা রটিয়ে বেড়ায়। অশালীন মন্তব্য করে।”

   

স্বামী কাঞ্চন মল্লিকের কোন বিষয়টা শ্রীময়ীর? বলেন, ‘ভালোলাগে যেটা, সেটা হল ও ভীষণ কেয়ারিং। ওঁর মধ্যে ফাদারলি (বাবার মতো) বিষয়টা রয়েছে। আরও একটা ভালো বিষয় হল ও ভীষণ অরগানাইজড। ভীষণ গোছানো একটা মানুষ। আমরা হয়ত কোথাও বেড়াতে গেলাম, ও তখন খুব পরিপাটি। আমার হয়ত ট্রলি ব্যাগের এখানে জামা, ওখানে ওই। তবে ও সবকিছু গুছিয়ে করে। আবার ঘর-দোরও সবকিছু টিপটপ রাখে। হয়ত পরিচারকদের দিয়েই করায়, কিন্তু সবকিছু খেয়াল থাকে ওর, এসবে ও ভীষণ পটু।’

কাঞ্চন মল্লিকের কোন বিষয়টা খারাপ লাগে শ্রীময়ীর? এই প্রসঙ্গে তার জবাব, ‘ও ইমোশনাল ফুল। আরও একটা বিষয় হল ও ভীষণ মুখচোরা (লাজুক)। ও কোনও কথা মুখের উপর বলবে না। ওর যদি কাউকে ভালো লাগে সেটাও মুখের উপর বলবে না, আর ও যদি কাউকে খারাপ লাগে, সেটাও মুখের উপর বলবে না।’

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google