TMC: টিটাগড়ে তৃণমূল সমর্থক খুনের অভিযোগে ধৃতরা তৃণমূলেরই

তৃণমূল কর্মী খুন হয়েছিল টিটাগড়ে। এবার এই ঘটনা এক নয়া চাঞ্চল্যকর মোড় নিয়েছে। দলেরই কাউন্সিলরকে প্রকাশ্যে হুমকি দেয় তৃণমূল কর্মী। ‘কাউন্সিলর বিকাশ সিং বেঁচে থাকতে পারবেন না’ আদালত ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

তৃণমূল কর্মী খুন হয়েছিল টিটাগড়ে। এবার এই ঘটনা এক নয়া চাঞ্চল্যকর মোড় নিয়েছে। দলেরই কাউন্সিলরকে প্রকাশ্যে হুমকি দেয় তৃণমূল কর্মী। ‘কাউন্সিলর বিকাশ সিং বেঁচে থাকতে পারবেন না’ আদালত চত্বরেই এই ভয়াবহ হুমকি ধৃত তৃণমূল কর্মী অর্জুন সাউয়ের।

রাজ্যের শাসকদলের গোষ্ঠীকোন্দল ও দ্বন্দ্বে আকাশ প্রসাদ নামে এক তৃণমূল কর্মীর রহস্য মৃত্যু হয় রবিবার। এই ঘটনার জেরে খড়দহ থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করে। এই তিনজনের মধ্যে রয়েছেন অর্জুন সাউও। অভিযুক্তকে যখন আদালতে নিয়ে যাওয়া হয় ঠিক সেই সময় প্রকাশ্যে কাউন্সিলর বিকাশ সিং-কে খুনের হুমকি দেন অভিযুক্ত। বলেন, কাউন্সিলরকে বেঁচে থাকতে দেবেন না। বদলা নেওয়া হবে। এই ঘটনার পর শোরগোল পড়ে যায় আদালত চত্বরে।

   

অন্যদিকে এই হুমকির ঘটনায় বেড়েছে রাজনৈতিক জল্পনা। কারণ এই অর্জুন সাউ হলেন কাউন্সিলর সোনু সিং এর অনুগামী। অপরদিকে, মৃত আকাশ প্রসাদ ছিলেন কাউন্সিলর বিকাশ সিংয়ের অনুগামী। সেক্ষেত্রে অর্জুন সাউয়ের এমন হুমকি গোষ্ঠী দ্বন্দ্বের আগুনে আরো বেশি ঘি ঢেলে দিল। আজ আদালতে যাওয়ার সময় অভিযুক্ত অর্জুন সাউ বলেন, “বিকাশের লোকজন ফাঁসাচ্ছে। আমরা ওখানে ছিলাম না। ওর উপর মানহানির কেস করব। ও বেঁচে থাকতে পারবে না।”

রবিবার টিটাগড় পুরসভার দুই তৃণমূল কাউন্সিলর বিকাশ সিং ও সোনু সাউয়ের অনুগামীদের মধ্যে তীব্র বিবাদ বাধে। সেই ঝামেলার মাঝেই চাঞ্চল্যকর ভাবে আকাশ প্রসাদের মৃত্যু হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে তাঁদের ছেলেকে। এরপর খড়দহ থানার পুলিশ আয়ুশ সাউ, অর্জুন সাউ ও রোহিত সাউকে গ্রেফতার করে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google