Kolkata: ডালহৌসিতে বাস দুর্ঘটনায় গুরুতর জখম মেট্রোর তিন কর্মী

আজ, বুধবার সাতসকালে কলকাতা শহরের (Kolkata) ডালহৌসিতে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায় সরকারি বাস। বেপরোয়া বাসের ধাক্কায় গুঁড়িয়ে যায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর গুমটি। গুরুতর জখম হন মেট্রোর তিন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
bus accident in Dalhousie

আজ, বুধবার সাতসকালে কলকাতা শহরের (Kolkata) ডালহৌসিতে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায় সরকারি বাস। বেপরোয়া বাসের ধাক্কায় গুঁড়িয়ে যায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর গুমটি। গুরুতর জখম হন মেট্রোর তিন কর্মী। তাঁদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রসঙ্গত, সকাল সাড়ে ৬টা নাগাদ দুর্ঘটনা ঘটে। শিয়ালদা থেকে ঠাকুরপুকুর যাওয়ার পথে, মহাকরণের কাছে বাঁক নেওয়ার সময় বিবাদী বাগ মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ে S-3A রুটের সরকারি বাসটি।

   

দুর্ঘটনার পরেই বাস ফেলে চালক পালিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়াভাবে ছুটছিল বাসটি। সম্ভবত সেই কারণেই চালক নিয়ন্ত্রণ হারান।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google