Weather: হাওয়া মোরগ জানাল আরও ৫ দিন কাকভেজা পরিস্থিতি হবে

Weather: আবহাওয়া দফতর জানিয়েছে সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল। সেই ঘূর্ণাবর্তটি পরিণত হয়েছে নিম্নচাপে।পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে একটি নিম্নচাপ অবস্থান করছে। সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। ...

By Rana Das

Published:

Follow Us
rainy-season

Weather: আবহাওয়া দফতর জানিয়েছে সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল। সেই ঘূর্ণাবর্তটি পরিণত হয়েছে নিম্নচাপে।পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে একটি নিম্নচাপ অবস্থান করছে। সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই কারণে নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হতে পারে। নিম্নচাপটি উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে। পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের খুব কাছেই অবস্থান করছে এই নিম্নচাপটি। সমুদ্রপৃষ্ঠ থেকে এই নিম্নচাপটি ৭.৬ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানা গেছে।

এই মৌসুমী অক্ষরেখা এবং উপকূলের নিকটবর্তী এলাকায় অবস্থিত বলে জানিয়েছে হাওয়া অফিস। এর সঙ্গে কলকাতাতেও বৃষ্টি হবে। আবহাওয়া দফতরের তরফে, মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় বিধি নিষেধ আরোপ করা হয়েছে । আবহাওয়া দফতরের তরফে সকাল নটা থেকে এক থেকে দু ঘন্টার মধ্যে কলকাতা ছাড়াও হাওড়া ও হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। গরম কাটিয়ে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা।

   

কলকাতা ও আশপাশের এলাকায় সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। বুধবার সকালে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ২.৪ মিমি।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google