স্থানীয় বাজারে কমতে চলেছে ডালের দাম, মুখে হাসি ক্রেতাদের

বাঙালী ডালে ভাতে অভ্যস্ত । আর সেই ডাল কিনতেই তাদের মাথায় হাত। কারণ অত্যধিক পরিমানে এই স্থানীয় বাজারে একাধিক খাদ্যপণ্যের ঊর্ধবমুখী দাম সাধারণ মানুষের জন্য একটি বড় দুশ্চিন্তার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
DAL

বাঙালী ডালে ভাতে অভ্যস্ত । আর সেই ডাল কিনতেই তাদের মাথায় হাত। কারণ অত্যধিক পরিমানে এই
স্থানীয় বাজারে একাধিক খাদ্যপণ্যের ঊর্ধবমুখী দাম সাধারণ মানুষের জন্য একটি বড় দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। একটি দীর্ঘ সময় ধরে চালের দাম বেশ খানিকটা বেড়ে রয়েছে। একইসঙ্গে আনাজের দামেও নিয়মিতভাবে ওঠানামা লক্ষ্যণীয় হচ্ছে। আগামীতে শীঘ্রই মধ্যবিত্ত গ্রাহকদের স্বস্তি এনে দিতে পারে ডালের দাম। এই নিত্যপ্রয়োজনীয় গুরুত্বপূর্ণ খাদ্যপণ্যটির দামে একটি হ্রাস লক্ষ্যণীয় হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

এর ফলে শস্যর বপনে উন্নতি হতে পারে। একইসঙ্গে আমদানিও বৃদ্ধি পেতে চলেছে। এই সমস্ত বিষয়গুলির কারণে আগামী মাসের শেষের দিকে দেশের তিনটি প্রধান ডাল অর্থাৎ অড়হর ডাল, ছোলার ডাল ও বিউলির ডালের দাম কমার সম্ভাবনা রয়েছে। এই বিষয়টি ক্রেতাদের জন্য অনেকটা স্বস্তি নিয়ে আসতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

   

তবে এই জুলাই মাসের শেষ দিকে আমদানির পরিমাণ বৃদ্ধি করা হবে বলে উল্লেখ করেছেন সেই সকল বিশেষজ্ঞরা। এই বিষয়টি দেশের বিভিন্ন অঞ্চলের স্থানীয় বাজারগুলিতে ডালের সরবরাহ বৃদ্ধি করতেও সাহায্য করবে। সরবরাহ বৃদ্ধি পেলে ডালের দামেও হ্রাস লক্ষ্য করা যাবে।তবে অড়হর, ছোলা ও বিউলির ডালের দামে গত এক বছরে তীব্র বৃদ্ধি পেয়েছে।

ফলে রীতিমতো চাপ সৃষ্টি হয়েছে ক্রেতাদের পকেটে। ডালের উচ্চ মূল্যের কারণে কপালে চিন্তার ভাঁজ পড়েছে মধ্যবিত্তের। মুদ্রাস্ফীতি গণনার ক্ষেত্রে খাদ্য ঝুড়িতে 6 শতাংশ জুড়ে ডালের উপস্থিতি রয়েছে। একইভাবে সামগ্রিক ভোক্তা ঝুড়িতে এটির উপস্থিতি 2.4 শতাংশ। এই পণ্যটির মুদ্রাস্ফীতি সেই কারণে ভোক্তা ছাড়াও সরকারের জন্য়েও একটি বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছিল।

ছোলার ডালের গড় খুচরা মূল্য ছিল 87.74 টাকা প্রতি কিলোগ্রাম। অপরদিকে অড়হর ডালের গড় খুচরা মূল্য ছিল প্রতি কিলোগ্রাম 160.75 টাকা। এক কিলোগ্রাম বিউলীর ডালের গড় মূল্য ছিল 126.67 টাকা। অপরদিকে গড়ে প্রতি কিলোগ্রাম মুগ ও মুসুর ডালের দাম ছিল যথাক্রমে 118.9 টাকা ও 94.34 টাকা। স্পষ্টভাবেই অধিকাংশ ডালের দামই প্রতি কিলোগ্রামে 100 টাকার উপরে রয়েছে। বাজারে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে অড়হর ডাল। তবে মুগ এবং মুসুর ডালের দাম স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে। সেই কারণেই বাজারে এই পণ্যটির দাম বেড়েছে। 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google