Fake Passport: হিন্দু সংখ্যাগুরু নেপাল ভারতের নিরাপত্তায় বড় বিপদ, ভুয়ো নথিতে লাগাতার অনুপ্রবেশ

ভুয়ো নথি দিয়ে তৈরি করা পাসপোর্ট (fake passport) নিয়ে নেপাল (Nepal border) সীমান্ত দিয়ে কারা ঢুকছে ভারতে, তদন্ত শুরু করেছে গোয়েন্দারা। পাসপোর্ট অন্যতম শীর্ষ পরিচয়পত্র। অভিযোগ, ভুয়ো নথি ...

By Rana Das

Published:

Follow Us

ভুয়ো নথি দিয়ে তৈরি করা পাসপোর্ট (fake passport) নিয়ে নেপাল (Nepal border) সীমান্ত দিয়ে কারা ঢুকছে ভারতে, তদন্ত শুরু করেছে গোয়েন্দারা। পাসপোর্ট অন্যতম শীর্ষ পরিচয়পত্র। অভিযোগ, ভুয়ো নথি ব্যবহার করে সেই পাসপোর্ট তৈরি করেই বড়সড় জালিয়াতি হয়েছে। সেই ভুয়ো পাসপোর্ট কয়েক হাজার মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। বিপুল টাকার লোভে এই কারবারে জড়িয়ে পড়েছেন শীর্ষ পাসপোর্ট আধিকারিকদের কেউ কেউ বলে জানতে পেরেছে কেন্দ্রীয় তদন্তকারীরা।

ভারত ও চিনের মধ্যে থাকা নেপাল হিন্দু সংখ্যাগুরু দেশ। এ দেশের সাথে চিনের সীমান্ত সুরক্ষিত। তবে ভারতের সাথে আছে অসুরক্ষিত দীর্ঘ সীমান্ত। গোয়েন্দা বিভাগ জানিয়েছে, জঙ্গি সংগঠনগুলি অত্যন্ত সহজে নেপাল থেকে ভারতে ঢুকতে পারে। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই তাদের অপারেশন চালায় নেপাল থেকে।

   

গোয়েন্দা বিভাগ জানাচ্ছে, যে কোনও পাকিস্তানি নেপালে এসে বিনা ভিসায় একটি জাল ভারতীয় পরিচয় নিয়ে নেপাল থেকে ভারতে যে কোনও সময় ঢুকতে পারে। সাম্প্রতিক পাক নাগরিক সীমা হায়দরের ভারতে আসার পথ ছিল নেপাল। তিনি যদিও প্রেমের টানে বিয়ে করতে এসেছিলেন তবে তাঁর ভারতে আসতে কোনও ভিসা লাগেনি। হিন্দু বিবাহিত মহিলা সেজে পাকিস্তানি সীমা নেপাল থেকে ভারতে ঢুকে আত্মপ্রকাশ করেন।

নিরাপত্তা সংস্থাগুলি জানতে চাইছে, কারা এই ভুয়ো পাসপোর্ট ব্যবহার করে দেশে ঢুকছে। গোয়েন্দাদের সন্দেহ, বাংলাদেশ সীমান্ত কাটাতারে ঘেরা। পাকিস্থান সীমান্তে অনুপ্রবেশ কার্যত অসম্ভব। সেক্ষেত্রে নেপাল সীমান্তকে কাজে লাগানোর অভিযোগ উঠছে। নেপাল সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীদের খোঁজও শুরু করেছে কেন্দ্রের বিভিন্ন নিরাপত্তা সংস্থা।

সম্প্রতি, সিবিআই পাসপোর্ট কেলেঙ্কারির তদন্তে নেমেছে। সিকিম ও বাংলার একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে তারা। কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। আর সেই তদন্ত থেকেই উঠে এসেছে পাসপোর্ট কেন্দ্রের একাধিক আধিকারিকের যোগ-সূত্র। নেপাল সীমান্তে পাহারার দায়িত্বে এসএসবি কার্যত স্তম্ভিত এমন ঘটনা সামনে আসার পর। তদন্তে কোনওরকম ফাঁকফোকর রাখতে নারাজ নিরাপত্তা সংস্থাগুলিও।

উল্লেখ্য, অতীতের বিভিন্ন রেকর্ড অনুযায়ী, এই সীমান্ত এলাকায় গ্রেফতার হয়েছেন একাধিক চিনা নাগরিক। নেপালকে ব্যবহার করে ভারতে ঢোকার আগে ২০১৮ সালে গ্রেফতার হয় জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের সহ প্রতিষ্ঠাতা ইয়াসিন ভটকল। আইএম ছাড়াও হিজবুল মুজাহিদিন-সহ একাধিক জঙ্গি সংগঠনের নজরে রয়েছে এই সীমান্ত। সেক্ষেত্রে এই জাল পাসপোর্ট ব্যবহার করে ইতিমধ্যেই কেউ ফের ঢুকে পড়েছে কি না সে তথ্যতালাশ শুরু করেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google