বাংলার গ্রান্ড ক্যানিয়নে পর্যটকদের ভিড়

গড়বেতা: শীতের রোদ ঝলমলে আবহার মাঝেই উঁকি দিচ্ছে শীতের কুয়াশা! দীর্ঘ কঠিন ঠান্ডার পর অবশেষে কিছুটা রোদ ঝলমলে আবহাওয়া দেখা গেল। তার মধ্যে হালকা বসন্তের আগমন ঘটেছে বঙ্গে। ...

By Sandipa Sil

Published:

Follow Us

গড়বেতা: শীতের রোদ ঝলমলে আবহার মাঝেই উঁকি দিচ্ছে শীতের কুয়াশা! দীর্ঘ কঠিন ঠান্ডার পর অবশেষে কিছুটা রোদ ঝলমলে আবহাওয়া দেখা গেল। তার মধ্যে হালকা বসন্তের আগমন ঘটেছে বঙ্গে। বাংলার জঙ্গলমহল তথা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এলাকায় ইতিমধ্যেই বসন্তের আগমন একটু একটু করে আবাহিত হচ্ছে।

শীত শুরুর প্রাক মুহূর্ত থেকেই এখনো পর্যন্ত পর্যটকদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত গড়বেতার গনগনিতে। কেউ এসেছে পার্শ্ববর্তী এলাকা থেকে তো কেউবা আবার সুদূর কলকাতা পার করে ২৪ পরগনা থেকে।

   

মধ্যমগ্রাম থেকে আসা পর্যটক রাজকুমার বিশ্বাস বলেন, “বাংলার মধ্যে যে এত সুন্দর একটি জায়গা রয়েছে তা অনেকে হয়তো জানে না। প্রচারের আলোতে এনে, প্রত্যেক মানুষকে গনগনির প্রাকৃতিক সৌন্দর্য দেখানো উচিত। সেই সঙ্গে যে সমস্ত পর্যটকরা ঘুরতে আসেন, তাঁরা যত্রতত্র প্লাস্টিক ফেলে দিয়ে চলে যান, সকলকেই সচেতন হওয়া দরকার। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টিকে নজরদারি করা প্রয়োজন।”

আরও এক পর্যটক শ্রেয়সী বসু জানান, ল্যাটেরাইট পাথরের তৈরি প্রাকৃতিক ভাবে সৃষ্ট গনগনীর অপরূপ সৌন্দর্য সত্যিই নজর কাড়ার মত। বর্তমান প্রজন্ম সমাজ মাধ্যম থেকে বেরিয়ে এসে প্রকৃতির এই সৌন্দর্য দেখা এবং সেই গুলিকে রক্ষা করায় ব্রতি হলে ভবিষ্যৎ প্রজন্মকে এইসব দেখানো যাবে। প্রশাসনের কাছে তাঁর আর্জি, জায়গাটি নির্জন এলাকায় হওয়ায় অনেক মেয়েরা একা একা আসতে শঙ্কিত হন। প্রশাসনের পক্ষ থেকে পুলিশি নজরদারির ব্যবস্থা রাখলে যে কোন মানুষ নির্দ্ধিধায় ও নির্ভয়ে গনগনির সৌন্দর্য উপভোগ করতে আসতে পারবে।

পর্যটক প্রীতম শীলের দাবি, যেটা রয়েছে ভালো, তবে প্রশাসন বিষয়টির প্রতি নজর দিয়ে রক্ষণাবেক্ষণ করলে, আরো ভালোভাবে সেজে উঠতে পারবে গনগনি।

ভিডিও নিউজ দেখুন

Sandipa Sil

আইনের ছাত্রী। শিক্ষানবীশ আইনজীবী। সাংবাদিকের সঙ্গে সংসারের সূত্রে সংবাদে আগ্রহ। কলকাতা24x7-এর মাধ্যমে পথ চলার শুরু।

Follow on Google