Recipe: ঠাকুরবাড়ির হেঁশেলের বিখ্যাত রেসিপি ‘ হেমকণা পায়েস ‘

হেমেন্দ্র নাথ ঠাকুরের মেয়ে শ্রীমতি প্রজ্ঞাসুন্দরী দেবী। ঠাকুরঘরের হেঁশেলে “হেমকণা পায়েস” তাঁরই সৃষ্টি। প্রজ্ঞা দেবীর এই রেসিপিটি (Recipe) স্বাদে-গন্ধে এক কথায় অনবদ্য। প্রজ্ঞা দেবী প্রিয় মানুষদের নাম জুড়ে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
the-famous-recipe-hemkona-payas-of-thakurbari-henshel

হেমেন্দ্র নাথ ঠাকুরের মেয়ে শ্রীমতি প্রজ্ঞাসুন্দরী দেবী। ঠাকুরঘরের হেঁশেলে “হেমকণা পায়েস” তাঁরই সৃষ্টি। প্রজ্ঞা দেবীর এই রেসিপিটি (Recipe) স্বাদে-গন্ধে এক কথায় অনবদ্য। প্রজ্ঞা দেবী প্রিয় মানুষদের নাম জুড়ে দিতেন তাঁর রান্নার নামকরণে । যেমন “রামমোহন দোলমা পোলাও”, “দ্বারকনাথ ফিরনি পোলাও”, রবীন্দ্রনাথ ঠাকুরের পঞ্চাশ তম জন্মদিনে একটি রান্না তিনি করেছিলেন তার নাম দিয়েছিলেন “কবি সম্বর্ধনা বরফি” ! সুতরাং “হেমকণা পায়েস” (Recipe) নামকরণ তাঁর বাবা অর্থাৎ হেমেন্দ্র নাথ ঠাকুরের নাম অনুসারে নাম করণ তিনি করে ছিলেন হয়তো !

যা যা লাগবে: ( Recipe ) 
১ লিটার দুধ এর অনুপাতে
১৫০ গ্রাম খোয়া ক্ষীর
১০-১২ টার মত আমন্ড
১০-১২ টা গোটা কাজু
৮-১০ পেস্তা
৪ চা চামচ পাউডার দুধ
৩ চা চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো
চিনি আন্দাজ মত
কেশরের পাপড়ি
এলাচ গুঁড়ো
১টা তেজপাতা
৩ চা চামচ কিসমিস
২ চা চামচ ঘি

   

কীভাবে রান্না করবেন: ( Recipe ) 

  • প্রথমে মাঝারি আঁচে দুধ এর সঙ্গে চিনি এলাচ গুঁড়ো , তেজপাতা দিয়ে খুব ভালো করে ফোটান।
  • দুধ কিছুটা ঘন হয়ে এলে, গুঁড়ো দুধ গুলে আরও কিছু সময় ফোটাতে হবে।
  • দুধ ঘন হয়ে যখন অর্ধেক হয়ে আসবে তখন নামিয়ে রাখতে হবে।
  • এবার খোয়া ক্ষীর গ্রেড করে তাতে গোবিন্দভোগ চালের গুঁড়ো, কাজু , পেস্তা, আমন্ড গুঁড়ো, ঘি ও সামান্য এলাচের গুঁড়ো দিয়ে ভাল করে মেখে একটা মন্ড তৈরি করুন।
  • মন্ড থেকে ছোট ছোট নাড়ুর মত করে বল তৈরি করতে হবে।
  • তারপর বল গুলোতে সামান্য চালের গুঁড়ো দিয়ে একটা প্রলেপ লাগিয়ে দিন। তবে খেয়াল রাখবেন এই প্রলেপ খুব পাতলা হবে।
  • চালের গুঁড়ো দেবার কারণ দুধে বল গুলো পড়লে তা ভেঙে যাবে না ।
  • নামিয়ে রাখা দুধ আরও একবার মাঝারি আঁচে বসিয়ে তাতে খুব সাবধানে বল গুলোকে দুধের মধ্যে দিন যাতে ভেঙে না যায় ।
  • বেশ খানিক্ষণ ফুটিয়ে নামিয়ে নিন।
  • পেস্তা খুব মিহি করে ভেঙে দুধের উপর ছড়িয়ে দিন।
  • সবশেষে কেশর ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন ।

 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google