Weather: উধাও হওয়ার পথে ভোরের ঠান্ডা আমেজ, বাড়ছে তাপমাত্রার সূচক

ক্রমশ উষ্ণতা বাড়ছে শহরের। যত বেলা বাড়ছে, তত বাড়ছে গরম। ভোরবেলার ঠান্ডা আমেজও এখন উধাও হওয়ার পথে। আগামী কয়েকদিন এভাবেই বাড়বে বাংলার তাপমাত্রা। কোথাও ঝড় বা বৃষ্টির কোন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Summer Sun

ক্রমশ উষ্ণতা বাড়ছে শহরের। যত বেলা বাড়ছে, তত বাড়ছে গরম। ভোরবেলার ঠান্ডা আমেজও এখন উধাও হওয়ার পথে। আগামী কয়েকদিন এভাবেই বাড়বে বাংলার তাপমাত্রা। কোথাও ঝড় বা বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ শুক্রবার আকাশ থাকবে পরিস্কার থাকবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আজ থাকবে ২০.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৮ শতাংশ, ন্যূনতম ৩১ শতাংশ। গত ২৪ ঘন্টায় শহরে বৃষ্টি হয়নি শহরে।

   

দক্ষিণবঙ্গেও ঝড় বৃষ্টির কোনও পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস। বরং বেলা বাড়লে বাড়বে তাপমাত্রা ও গরম। বাতাসে জলীয়বাষ্প কম থাকায় অস্বস্তি খুব একটা হবে না। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টি হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী চার থেকে পাঁচ দিন এমনই থাকবে আবহাওয়া। উত্তরবঙ্গে সকালে ও সন্ধ্যায় বাতাসে হালকা শীতের আমেজ থাকবে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google