এবার মুহূর্তে হবে WhatsApp চ্যানেল আনব্লক, আসছে নতুন ফিচার

কিছুদিন আগে চ্যানেল ফিচার চালু করেছে জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম WhatsApp, যা হোয়াটসঅ্যাপের ব্রডকাস্ট ফিচারের এক্সটেনশন। চ্যানেল ফিচার চালু হওয়ার মাত্র ৭ সপ্তাহের মধ্যে ভারতে হোয়াটসঅ্যাপ…

whatsapp-group

কিছুদিন আগে চ্যানেল ফিচার চালু করেছে জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম WhatsApp, যা হোয়াটসঅ্যাপের ব্রডকাস্ট ফিচারের এক্সটেনশন। চ্যানেল ফিচার চালু হওয়ার মাত্র ৭ সপ্তাহের মধ্যে ভারতে হোয়াটসঅ্যাপ চ্যানেলের ব্যবহারকারীর সংখ্যা ৫০০ মিলিয়ন ছাড়িয়ে গেছে।এখন নতুন এক রিপোর্টে দাবি করা হচ্ছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলের জন্য আলাদা ফিচার দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

রিপোর্ট অনুযায়ী, যদি হোয়াটসঅ্যাপ চ্যানেলটি নিষিদ্ধ বা স্থগিত করা হয় তবে ব্যবহারকারীরা এখন আনব্লক করার জন্য অনুরোধ করতে পারবেন। এর জন্য আসছে আলাদা ফিচার। এই নতুন ফিচারের তথ্যটি প্রকাশ্যে এনেছে WABetaInfo, যা WhatsApp এর সকল ফিচার ট্র্যাক করে। এই ফিচারটি বর্তমানে বিটা টেস্টিং মোডে রয়েছে এবং কিছুদিন পর এটি সবার জন্য উন্মুক্ত করা হবে বলে জানানো হয়েছে।

Advertisements

WhatsApp ও আপনার অ্যাকাউন্টের মতই ব্যান করা হয়ে থাকে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের ক্ষেত্রেও কোম্পানির কনটেন্ট পলিসি পুরোপুরি প্রযোজ্য। অ্যাকাউন্ট সাসপেন্ড বা ব্যান হয়ে গেলে আপনি আপনার চ্যানেল থেকে কোন মেসেজ, ছবি বা ভিডিও কারো সাথে শেয়ার করতে পারবেন না।

আপনি যদি চ্যানেলে এমন কোনো বিষয়বস্তু শেয়ার করেন যা স্প্যামের বিভাগে পড়ে বা কোনো আপত্তিকর বিষয়বস্তু শেয়ার করেন এবং কেউ এর বিরুদ্ধে অভিযোগ করেন, তাহলে আপনার চ্যানেলটি সাসপেন্ড করা হতে পারে। সাধারণত, হোয়াটসঅ্যাপ নিজে থেকে যেকোনো অভিযোগ পর্যালোচনা করে এবং সাসপেনশন করে, তবে অনেক বিশেষ পরিস্থিতিতে ব্যবহারকারীদের অনুরোধ করতে হয়।