মঙ্গলে সোনা-রুপোর দামে বিরাট চমক, বিক্রি হচ্ছে ৫৪,৭০০ টাকায়

বিগত কিছু সময়ে ধরে সোনা ও রুপোর দামে (Gold Silver Price) বিরাট ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। আজ মঙ্গলবারও তার ব্যতিক্রম ঘটল না। আপনিও কি আজ সপ্তাহের দ্বিতীয় দিনে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
gold

বিগত কিছু সময়ে ধরে সোনা ও রুপোর দামে (Gold Silver Price) বিরাট ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। আজ মঙ্গলবারও তার ব্যতিক্রম ঘটল না। আপনিও কি আজ সপ্তাহের দ্বিতীয় দিনে সোনা বা রুপো কেনার পরিকল্পনা করছেন? তাহলে জেনে নিন আজ কত টাকায় মিলছে এই দুই মহা মূল্যবান ধাতু।

বিগত টানা কিছু সময় ধরে সোনা ও রুপোর দাম নিম্নমুখী থাকলেও আজ সেই দাম বৃদ্ধি পেল। জানা গিয়েছে, আজ ২২ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ২০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৬৬,৮৫০ টাকায়। অন্যদিকে আজ ২২ ক্যারেটে ১০০ গ্রাম সোনার দাম ২০০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৬,৬৮,৫০০ টাকায়।

   

এবার আসা যাক ২৪ ক্যারেটের প্রসঙ্গে। আজ শহর কলকাতায় ২৪ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ২২০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৭২,৯৩০ টাকায়। ২৪ ক্যারেটে ১০০ গ্রাম সোনার দাম ২২০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৭,২৯,৩০০ টাকায়। জানেন কি আজ ১৮ ক্যারেট সোনার দাম কত? তাহলে জানিয়ে রাখি, মঙ্গলবার ১৮ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ১৭০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫৪,৭০০ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটে ১০০ গ্রাম সোনার দাম ১৭০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫,৪৭,০০০ টাকায়।

এবার আসা যাক রুপোর মূল্যে। সপ্তাহের দ্বিতীয় দিনে ১০ গ্রাম রুপোর দাম ৩৫ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৯৬৫ টাকায়। এছাড়া ১০০ গ্রাম রুপোর দাম ৩৫০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৯৬৫০ টাকায়। এরইসঙ্গে এক কেজি রুপোর দাম ৩৫০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৯৬,৫০০ টাকায়।

সোনার গয়না কেনার আগে ২৪ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার মধ্যে পার্থক্য জেনে নেওয়া জরুরি। ২৪ ক্যারেটে কোনও ভেজাল ছাড়াই ১০০ শতাংশ খাঁটি সোনা থাকে। একই সময়ে, রূপালী বা তামার মতো মিশ্রিত ধাতুগুলি ২২ ক্যারেটে যুক্ত করা হয়। এতে ৯১.৬৭ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে।

 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google