কুপিয়ে-চোখ উপড়ে আফগানের স্বঘোষিত প্রেসিডেন্টের ভাইকে হত্যা করল তালিবানরা

নিউজ ডেস্ক: রাস্তার ধারে পড়ে দেহ। কুপিয়ে কুপিয়ে খুন করে চোখ উপড়ে নিয়েছে তালিবান (Taliban) জঙ্গিরা। মৃত ব্যক্তির নাম রুহুল্লাহ সালেহ। তিনি অপসারিত আফগান (Afghanistan) সরকারের স্বঘোষিত প্রেসিডেন্ট ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Taliban kills Rohullah Saleh

নিউজ ডেস্ক: রাস্তার ধারে পড়ে দেহ। কুপিয়ে কুপিয়ে খুন করে চোখ উপড়ে নিয়েছে তালিবান (Taliban) জঙ্গিরা। মৃত ব্যক্তির নাম রুহুল্লাহ সালেহ। তিনি অপসারিত আফগান (Afghanistan) সরকারের স্বঘোষিত প্রেসিডেন্ট আমারুল্লাহর (Amrullah Saleh) ভাই। নৃশংস এই খুন মনে করিয়েছে প্রথম তালিবান সরকারের আমলে কাবুলে খুন করা ততকালীন প্রেসিডেন্ট ডক্টর নাজিবুল্লাহের ক্ষতবিক্ষত দেহ।

আমারুল্লাহ সালেহর জীবন বিপন্ন। কারণ তালিবান দখল করেছে পঞ্জশির। এখানকার জঙ্গি বিরোধী শাসক আহমেদ মাসুদের বাহিনি এখন মূল এলাকা ছেড়ে গেরিলা যুদ্ধ করছে। আমারুল্লাহ সালেহ ও আহমেদ মাসুদের বাহিনি লড়াই চালালেও পঞ্জশির তালিবান দখলেই।

   

পঞ্জশিরে যেখানে আমরুল্লাহ সালেহর ভবন রয়েছে।সেই ভবনে হামলা চালিয়েছে তালিবান। সেখানেই আমরুল্লাহ সালেহর বড় ভাই রুহুল্লাহ সালেহকে খুন করা হয়েছে।

গত ১৫ আগস্ট আমেরিকান সেনা আফগানিস্তান ত্যাগ করে। সেই দিনই কাবুল দখল করে তালিবান। দেশত্যাগ করেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তিনি দেশ ছাড়তেই ভাইস প্রেসিডেন্ট আমারুল্লাহ সালেহ পঞ্জশিরে আশ্রয় নেন নিজেকে আফগান সরকারের প্রেসিডেন্ট দাবি করে তালিবান বিরোধী আহমেদ মাসুদের সঙ্গে জোট করে লড়াই করছেন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google