Suvendu Adhikari: প্রধানমন্ত্রীর আবেদনে নন্দীগ্রামে ১ লক্ষ প্রদীপ বিতরণ শুভেন্দুর

দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিয়েছেন, “২২ জানুয়ারি যখন অযোধ্যায় ভগবান রাম বিরাজ করবেন তখন আপনারাও নিজেদের ঘরে ঘরে শ্রীরাম জ্যোতি প্রজ্জ্বলন করুন। দীপাবলি পালন করুন। ২২ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Suvendu Adhikari

দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিয়েছেন, “২২ জানুয়ারি যখন অযোধ্যায় ভগবান রাম বিরাজ করবেন তখন আপনারাও নিজেদের ঘরে ঘরে শ্রীরাম জ্যোতি প্রজ্জ্বলন করুন। দীপাবলি পালন করুন। ২২ জানুয়ারির সন্ধে যেন গোটা দেশ আলোয় ঝলমল করে।” প্রধানমন্ত্রীর এই আবেদনে সাড়া দিয়ে নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে আজ, মঙ্গলবার বিরাট কর্মসূচি পালন করতে চলেছেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

জানা গেছে, নন্দীগ্রাম ১ এবং নন্দীগ্রাম ২ ব্লকের বাসিন্দাদের মধ্যে আজ ১ লক্ষ মাটির প্রদীপ বিতরণ করবেন শুভেন্দু। ভেকুটিয়া, মহম্মদপুর, কেন্দামারী গোকুলনগর, বয়াল, আহমেদাবাদ-সহ ১৭ টি অঞ্চলের ২০ হাজার পরিবারকে ৫ টি করে প্রদীপ উপহার দেবেন শুভেন্দু অধিকারী।

   

শুভেন্দু অধিকারী বলেন, “২২ শে জানুয়ারি ৫০০ বছরের বহু প্রতীক্ষিত অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন ও ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে। প্রধানমন্ত্রীর সঙ্কল্প প্রতি ঘরে দীপাবলী উৎসবের মাধ্যমে রামচন্দ্রকে স্মরণ করা এবং আনন্দঘন মুহূর্তকে স্মরণ করে রাখতেই এই এক লক্ষ প্রদীপ বিতরণ করার কর্মসূচি নেওয়া হয়েছে।”

উল্লেখ্য, রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখে রাজ্যজুড়ে বিজেপি নেতাদের উপস্থিতিতে দিকে দিকে মন্দির শুদ্ধিকরণ ও সাফাই অভিযানের কাজও চলছে। যে কর্মসূচিতে অংশ নিয়েছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ সহ অন্যান্য বঙ্গ পদ্ম শিবিরে নেতা থেকে বিজেপি কর্মী সমর্থকরাও। আর আজ নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের মানুষজনের হাতে স্থানীয় কুমোরদের কাছ থেকে প্রদীপ কিনে ১ লক্ষ প্রদীপ বিতরণ করে চমক দিতে চলেছেন শুভেন্দু অধিকারী।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google