Super Cup: প্রথম ম্যাচে মোহনবাগানে আশিকের বিকল্প হিসেবে আসতে পারেন এই ফুটবলার

আইএসএল জয়ের পর এবার মিশন সুপার কাপ (Super Cup) এটিকে মোহনবাগানের (Mohun Bagan AC)। চলতি মরশুমের শুরুটা খুব একটা ভালো না হলেও ধীরে ধীরে ঘুড়ে দাঁড়িয়েছে গোটা দল।

By Rana Das

Published:

Follow Us
ATK Mohun Bagan announced team

আইএসএল জয়ের পর এবার মিশন সুপার কাপ (Super Cup) এটিকে মোহনবাগানের (Mohun Bagan AC)। চলতি মরশুমের শুরুটা খুব একটা ভালো না হলেও ধীরে ধীরে ঘুড়ে দাঁড়িয়েছে গোটা দল। যাদের কে একটা সময় নক আউট পর্যায়ের বাইরে ভাবা হচ্ছিল তারাই এবারের আইএসএল চ্যাম্পিয়ন।

যদিও সেইসব নিয়ে খুব একটা ভাবতে চাইছেন না বাগান কোচ হুয়ান ফেরেন্দো। এবছর একটুর জন্য হাতছাড়া হয়েছে লিগশিল্ড। যারফলে এফসি চ্যাম্পিয়নস লিগ খেলার সুযোগ হারিয়েছে এটিকে মোহনবাগান। এবার শেষ ভরসা এফসি কাপ। তবে এফসি কাপ খেলার ছাড়পত্র পেতে গেলে তাদের জিততেই হবে দেশের সবচেয়ে বড় কাপ টুর্নামেন্ট ‘সুপার কাপ’।

   

সেজন্য গত ২ এপ্রিল থেকেই দল নিয়ে পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছিলেন বাগানের হেডস্যার। প্রথম দিকে সবাই কে না পাওয়া গেলেও ধীরে ধীরে অনুশীলনে এসেছেন সকলেই। এমনকি আজ কেরালা উড়ে যাওয়ার আগেই দলের সাথে অনুশীলন করেছেন অজি তারকা দিমিত্রি পেত্রাতোস।

আগামীকাল মাঞ্জেরীর পায়ানাদ স্টেডিয়ামে গোকুলাম কেরালা এফসির মুখোমুখি হবে এটিকে মোহনবাগান। গত এফসিকাপ ম্যাচে তাদের কাছে পরাজিত হলেও এবার সুপার কাপে তাদের বিরুদ্ধে জয় দিয়েই অভিযান শুরু করতে চায় বাগান শিবির। সেইমতো নিজেদের দল সাজাতে মরিয়া বাগান কোচ হুয়ান ফেরেন্দো। বর্তমানে নিজের চোট সারিয়ে দলে ফিরে এসেছেন সবুজ-মেরুন তারকা তিরি।

যারফলে স্লাভকোর পাশাপাশি তার উপরে ভরসা করেই ডিফেন্স সাজাতে পারেন স্প্যানিশ কোচ। অন্যদিকে শেষ প্রাকটিসে ও যথেষ্ট চনমনে থাকলেন মরোক্কান তারকা হুগো বুমোস ও অজি তারকা দিমিত্র পেত্রাতোস। তবুও যেন চিন্তা কিছুতেই কমছে না মোহনবাগানের।

আসলে দলের সাথে অনুশীলন করলেও এখনো পুরোপুরি ফিট হননি উইঙ্গার আশিক কুরুনিয়ান। যারফলে, আগামীকাল তার খেলা নিয়ে ও তৈরি হয়েছে ধোঁয়াশা। সেজন্য তার বিকল্প হিসেবে দলে আসতে পারেন তরুণ ফুটবলার কিয়ান নাসিরি। সেজন্যই জুনিয়র দল থেকে সুপার কাপের জন্য তাকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে কেরালায়। অন্যদিকে রিলায়েন্স ডেভলপমেন্ট লিগের কথা মাথায় রেখে ফারদিন আলি মোল্লা ও সুহেল ভাটদের রাখা হলেও সেই লিগ শেষ হতেই সুপার কাপে যোগ দেবেন এই তারকারা।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google