১০ বছর আগের বদলা অধরা! ক্যারিবিয়ানদের কাছে ধরাশায়ী ইংরেজরা

আজ থেকে প্রায় ১০ বছর আগের কথা। ভারতের মাটিতে অর্থাৎ, ক্রিকেটের নন্দনকানন ইডেনে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) ফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। সেবার ইংরেজদের হারিয়ে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
west-indies-beat-england-by-30-runs-t20-world-cup-wankhede

আজ থেকে প্রায় ১০ বছর আগের কথা। ভারতের মাটিতে অর্থাৎ, ক্রিকেটের নন্দনকানন ইডেনে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) ফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। সেবার ইংরেজদের হারিয়ে রূপকথা লিখেছিলেন ক্যারিবিয়নরা। ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল ইংরেজদের সামনে। কিন্তু হল আর কই। মুম্বইয়ের ওয়াংখেড়েতে ক্যারিবিয়ানদের সামনে আত্মসমর্পণ করল ব্রিটিশরা। ৩০ রানে ম্যাচ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ।

আরও পড়ুন: ভারতীয় ক্রিকেটারদের ব্যাটে ‘রবার’! বিতর্কের মাঝে পালটি রাজাপক্ষের

টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইংরেজ অধিনায়ক হ্যারি ব্রুক। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমেই ছন্দপতন হয় ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং জুটির। অধিনায়ক শাই হোপ রানের খাতা খুলতেই ব্যর্থ। আরেক ওপেনার ব্রান্ডন কিংয়ের অবদান মাত্র ১(৩) রান। তিন নম্বরে ব্যাট করতে নেমে শিমরন হেটমায়ার ১২ বলে ২৩ রান তোলেন। রোস্টন চেজ ৩৪(২৯) রান তুলে সাজঘরে ফেরেন। শেরফেন রাদারফোর্ড ৪২ বলে ৭৬ রানের অপরাজিত ইনিংস খেলে গেলেন।

   

আরও পড়ুন: অনুশীলনে বিপত্তি, পায়ে চোট পেলেন ঈশান কিষাণ

এছাড়া রোভম্যান পাওয়েল ১৪(১৩) রান ও জেসন হোল্ডার ৩৩(১৭) রান স্কোরবোর্ডে যোগ করেন। ইংল্যান্ডের হয়ে জোফ্রা আর্চার ১ টি, স্যাম কারেন ১ টি, জেমি অভারটন ২ টি ও আদিল রশিদ ২ টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ১৬৬ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। দুই ইংরেজ ওপেনার ফিল সল্ট ৩০(১৪) রান ও জশ বাটলার ২১(১৪) রান তোলেন। বাকিদের অবদান জ্যাকব বেথেল ৩৩(২৩) রান, অধিনায়ক হ্যারি ব্রুক ১৭(১৪) রান ও স্যাম কারেন ৪৩(৩০) রান। ক্যারিবিয়ানদের হয়ে আকিল হোসেন ১ টি, রোমারিও শেফার্ড ১ টি, রোস্টন চেজ ২ টি, গুডাকেশ মোতি ৩ টি করে উইকেট নিয়ে ম্যাচ জিতে নেন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google