Cricket : ১০ ম্যাচে ৯৯৭ রান করে সাড়া জাগিয়েছেন কলকাতার বিশাল

তারকা-জ্যোতির বাইরেও রয়েছে নক্ষত্র। মাঝে মধ্যে উঠে আসে ধুমকেতুর মতো। সম্প্রতি সিএবি’র (CAB) দ্বিতীয় ডিভিশনে নজর কেড়েছেন বিশাল ভাটি (Vishal Bhati)। ১০ ম্যাচে ইতিমধ্যে করেছেন ৯৯৭ রান। নিয়েছেন ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
cricket

তারকা-জ্যোতির বাইরেও রয়েছে নক্ষত্র। মাঝে মধ্যে উঠে আসে ধুমকেতুর মতো। সম্প্রতি সিএবি’র (CAB) দ্বিতীয় ডিভিশনে নজর কেড়েছেন বিশাল ভাটি (Vishal Bhati)। ১০ ম্যাচে ইতিমধ্যে করেছেন ৯৯৭ রান। নিয়েছেন ২৯ উইকেট।

লক্ষ্মীরতন শুল্কা অ্যাকাডেমির (LRS Academy) ছাত্র বিশাল ভাটি। ব্যাট হাতে সম্প্রতি করেছেন ডাবল সেঞ্চুরি। তার আগে রয়েছে একাধিক সেঞ্চুরি। বিশাল এখন খেলেন সিএবি’র দ্বিতীয় ডিভিশনে (CAB Second Division)। সম্প্রতি সালকিয়া ক্রিকেট অ্যাসোশিয়েশনের হয়ে ২২৫ রানের ইনিংস।

   

ভারতীয় ক্রিকেট ইতিহাসে রয়েছেন একাধিক কিংবদন্তি। তাঁদের দেখে নতুন প্রজন্ম এগিয়ে আসছে ভাগ্য পরীক্ষা করতে। প্রত্যেক ক্রিকেটারের রয়েছে আইডল। আইডলকে দেখে অনুপ্রাণিত হন জুনিয়ররা। বিশালের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। বিশাল একজন অলরাউন্ডার। পছন্দের ক্রিকেটার দু’জন। ব্যাটিংয়ের ক্ষেত্রে তিনি পছন্দ করেন বিরাট কোহলিকে। আর বল করার ক্ষেত্রে বিশাল ফলো করেন রবীন্দ্র জাদেজাকে।
কথা হয়েছিল বিশালের সঙ্গে।

দুই প্রশিক্ষক না থাকলে বিশাল এতটা পথ অতিক্রম করতে পারতো কি না বলা মুশকিল। একজন ঈশান শুক্লা, অন্যান্য অরবিন্দ ভরদ্বাজ। বিশাল জানিয়েছেন, তাঁর জীবন ও ক্রিকেট কেরিয়ারের ঈশান স্যারের ভূমিকা অপরিসীম। একই কথা বলেছেন অরবিন্দ ভরদ্বাজের ক্ষেত্রেও। বিশালের মতে, অরবিন্দ স্যার ৭-৮ বছর ক্রিকেট প্র্যাকটিস করাচ্ছেন। ক্রিকেটার হিসেবে বিশালের উত্থানের পিছনে অরবিন্দ ভরদ্বাজের ভূমিকার কথা বারবার বলেছেন বিশাল। 

১৯ বছর বয়সী এই তরুণ বলেছেন, “ব্যাটে এবার ভালো রান এসেছে। কিন্তু আমি শুধু একজন ব্যাটসম্যান নই, একজন অলরাউন্ডার। বিরাট কোহলির ব্যাটিং দেখতে খুব পছন্দ করি। বল করার ক্ষেত্রে রবীন্দ্র জাদেজার মতো পারফর্ম করার চেষ্টা করি।”

ক্রিকেটে খরচা কিছুটা বেশি। ব্যাট, প্যাড, হেলমেট ছাড়াও কিনতে হয় অনেক সরঞ্জাম। ইচ্ছা থাকলেও সবার পক্ষে ক্রিকেট খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয় না। বিশালের ক্ষেত্রে এমনটা নয়। বিশালের মা-বাবা সহ গোটা পরিবার তাঁর পাশে রয়েছে। কলকাতার হরি বোস লেনের ভাটি পরিবার রয়েছে বাড়ির ছেলের পাশে। সেই সঙ্গে পাশে রয়েছে এলআরএস অ্যাকাডেমি। বিশাল নিজেও চান আরও এগিয়ে যেতে। বয়স এখন কম, তাই সম্ভাবনা বেশি।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google