বিনেশকে ট্রায়ালের সুযোগের নির্দেশ, কুস্তি ফেডারেশনকে ভর্ৎসনা হাইকোর্টের

মাতৃত্বকালীন বিরতির পর ট্রায়াল থেকে বাদ পড়া বিনেশ ফোগাটের পাশে দাঁড়াল দিল্লি হাইকোর্ট। ফেডারেশনের নিয়ম বদল নিয়েও প্রশ্ন।

By Sandipa Nandy

Published:

Follow Us
vinesh-phogat-asian-games-trial-delhi-high-court-wfi

Kolkata, May 22: ফেডারেশনের কাছে মাথা নত করবেন না, তা আগেই জানিয়েছিলেন বিনেশ ফোগাট। সেকারণে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ভারতের এই কুস্তিগির। অবশেষে তাঁর হয়েই সুর মেলাল দিল্লি হাইকোর্ট এবং ভারতের কুস্তি ফেডারেশনকে কড়া ভাষায় ভর্ৎসনা করল।

আজ, শুক্রবার দিল্লি হাইকোর্টের শুনানিতে বিচারপতি ডিকে উপাধ্যায় এবং বিচারপতি তেজাস কারিয়ার ডিভিশন বেঞ্চ কুস্তি ফেডারেশনকে সরাসরি জানিয়েছে, বিনেশকে এশিয়ান গেমসের ট্রায়ালে অংশ নেওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে।

   

আসলে আন্তর্জাতিক কুস্তিগির বিনেশ ফোগাটকে মাতৃত্বকালীন বিরতির পর এশিয়ান গেমস ট্রায়াল ও ঘরোয়া ইভেন্ট থেকে বাদ দেয় ফেডারেশন। এর প্রতিবাদে হাইকোর্টে মামলা করেন ভারতের তারকা কুস্তিগির। শুক্রবার তারই শুনানিতে হাইকোর্ট বলেছে, এই দেশে মাতৃত্বকে সম্মান করা হয়, তাকে শাস্তির চোখে দেখা যায় না।

এশিয়ান গেমসের আগে ফেডারেশন নতুন নিয়ম চালু করেছে। ২০২৫ ও ২০২৬ সালের পদকজয়ীরাই একমাত্র এশিয়ান গেমসের ট্রায়ালে অংশ নিতে পারবে। আর বিবেশ প্যারিস অলিম্পিকসে হতাশাজনক পারফর্ম করার পর এই সুযোগ তিনি পেতেন না। এই নয়া নিয়মের বিষয়ে কোর্ট বলে, “ইন্টারন্যাশনাল রেপুটেশনের একজন কুস্তিগির, যিনি জুলাই মাসে মা হয়েছেন, তাঁর ক্ষেত্রে কেন এমন নিয়ম পরিবর্তন করা হলো?”

কেন্দ্রীয় সরকারকে আদালত নির্দেশ দিয়েছে, একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন করে বিনেশের যোগ্যতা ও সুযোগগুলি মূল্যায়ন করতে হবে। সেই প্যানেলের তাঁকে আসন্ন এশিয়ান গেমসের ট্রায়ালে অংশ নেওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে।

সম্পূর্ণ বিষয়টিকে বিনেশের উপর ফেডারেশনের ব্যক্তিগত ক্ষোভ হিসেবে দেখা হচ্ছে। কেননা, বিনেশ ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ-এর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের অন্যতম মুখ ছিলেন। তারপর থেকেই দ্বন্দ্ব শুরু। এরপর সভাপতি বদলালেও অবস্থার বিশেষ পরিবর্তন হয়নি। এখন দেখার আদালতের কথা শুনে বিনেশকে ট্রায়ালে ডাকা হবে নাকি এই দ্বন্দ্ব আরও তীব্র হবে।

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google