IND vs ENG: ১৫ বছরেই ইতিহাস বৈভব সূর্যবংশীর, ইংল্যান্ডকে ১৯১ রানের লক্ষ্য ভারতের

মাত্র ১৫ বছর ৯৯ দিনে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী। তাঁর সাহসী ইনিংসে ভর করে ইংল্যান্ডের সামনে ১৯১ রানের লক্ষ্য রাখল ভারত।

vaibhav-suryavanshi-record-debut-IND vs ENG-2nd-t20-2026

বাবান আদক, কলকাতা: ম্যাঞ্চেস্টারে ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত (IND vs ENG)। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯০ রানের স্কোর খাড়া করেছে টিম ইন্ডিয়া। তবে সব পরিসংখানের উর্ধ্বে গিয়ে এই ম্যাচের সবচেয়ে বড় চমক ও আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন একজনই বৈভব সূর্যবংশী। সব মিলিয়ে এক ঐতিহাসিক অভিষেকের দিনে ইংল্যান্ডের সামনে ১৯১ রানের একটি চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়েছে ভারতীয় দল।

ভারতীয় ক্রিকেট ইতিহাসে আজ এক নতুন অধ্যায়ের সূচনা হলো। ভারতের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হলো বৈভব সূর্যবংশীর। অভিষেককালে তাঁর বয়স মাত্র ১৫ বছর ৯৯ দিন! এত কম বয়সে জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন এই তরুণ তুর্কি। ওপেন করতে নেমে উইল জ্যাকসের বলে আউট হওয়ার আগে মাত্র ১০ বলে ১৪ রানের একটি ইনিংস খেলেন তিনি, যার মধ্যে ছিল ২টি বিশাল ছক্কা। অভিষেক শর্মার সঙ্গে ওপেনিং জুটিতে মাত্র ২৯ বলে ৫০ রান তুলে দলের ভিত মজবুত করে দেন তিনি।

   

বৈভব আউট হওয়ার পর ভারতীয় ইনিংসের হাল ধরেন অভিষেক শর্মা ও ঈশান কিষাণ। অভিষেক মাত্র ২৪ বলে ৪৩ রানের (৮টি চার, ১টি ছক্কা) এক ঝোড়ো ইনিংস খেলেন। অন্যদিকে উইকেটরক্ষক ঈশান কিষাণ কিছুটা ধরে খেলে ৪০ বলে ৪৯ রান করে দলের ইনিংস স্থিতিশীল রাখেন। মিডল অর্ডারে শ্রেয়স আইয়ার ২২ বলে ৩৭ রানের একটি কার্যকরী ইনিংস উপহার দেন। শেষদিকে তিলক বর্মার মাত্র ১১ বলে অপরাজিত ২৪ রানের ক্যামিও ভারতকে ১৯০ রানের বড় স্কোরে পৌঁছে দেয়।

ইংল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন স্যাম কারান। তিনি ৪ ওভার বল করে ৩৩ রান দিয়ে তুলে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। এছাড়া জোফ্রা আর্চার, উইল জ্যাকস এবং লিয়াম ডসন প্রত্যেকেই একটি করে উইকেট পেয়েছেন।

আরও পড়ুন:

লক্ষ্য মূলপর্ব! এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে সহজ গ্রুপে ইস্টবেঙ্গল,

এক লাফে ধুলিসাৎ ২২ বছরের পুরনো রেকর্ড! অ্যাথলেটিক্সে ভারতের নতুন রানির উদয়

খাদের কিনারা থেকে ফিনিক্স পাখির মতো উত্থান বিশ্বকাপে শেষ মুহূর্তের অবিশ্বাস্য ম্যাজিক!

ফিরিয়ে দিয়েছিলেন IPL অফার, এখন দিন কাটছে সাধারণ চাকরি করে