UCL: দেখে নিন শেষ আটের লড়াইয়ে কোন দল কোন দলের মুখোমুখি

অনুষ্ঠিত হয়ে গেলো উয়েফা চ‍্যাম্পিয়ান্স লিগের (UCL) কোয়ার্টার ফাইনালের ড্র।গতবারের চ‍্যাম্পিয়ান দল চেলসি মুখোমুখি হতে চলেছে ১৩ বারের চ‍্যাম্পিয়ান রিয়াল মাদ্রিদের। আগামী ৫ এবং ৬ ই এপ্রিল চ‍্যাম্পিয়ান্স ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

অনুষ্ঠিত হয়ে গেলো উয়েফা চ‍্যাম্পিয়ান্স লিগের (UCL) কোয়ার্টার ফাইনালের ড্র।গতবারের চ‍্যাম্পিয়ান দল চেলসি মুখোমুখি হতে চলেছে ১৩ বারের চ‍্যাম্পিয়ান রিয়াল মাদ্রিদের।

আগামী ৫ এবং ৬ ই এপ্রিল চ‍্যাম্পিয়ান্স লিগের শেষ আটের প্রথম লেগের লড়াইয়ে মুখোমুখি হবে দল গুলো।তার পরের সপ্তাহে তারা মুখোমুখি হবে দ্বিতীয় লেগের ম‍্যাচ গুলোতে।

   

প্রিমিয়ার লিগের দাপুটে ফুটবল খেলা জারি রাখা লিভারপুল মুখোমুখি হবে বেনফিকার।অন‍্যম‍্যাচে ম‍্যানচেস্টার সিটি মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদের।বায়ার্ন মিউনিখ খেলতে নামবে ভিলারিয়েলের বিপক্ষে।

চেলসি – রিয়াল মাদ্রিদ ম‍্যাচের জয়ী দল সেমিফাইনাল খেলবে অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম ম‍্যানচেস্টার সিটি ম‍্যাচের জয়ী দলের বিরুদ্ধে।অর্থাৎ হয় আমরা একটি ইংলিশ ডার্বি অথবা গতবারের ফাইনাল ম‍্যাচের রিপ্লে দেখতে পারি এবারের চ‍্যাম্পিয়ান্স লিগের এই সেমিফাইনালে।

UCL

অন‍্যদিকে লিভারপুল বনাম বেনফিকা ম‍্যাচে জয়ী দল সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে বায়ার্ন মিউনিখ বনাম ভিলারিয়েল ম‍্যাচের জয়ী দলের বিপক্ষে ।

<

p style=”text-align: justify;”>আগামী ২৮ শে মে চ‍্যাম্পিয়ান্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে স্টেড দে ফ্রান্সে।

UCL

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google