Transfer window: লাল-হলুদের অতীতের তারকাকে দলে নিয়ে চমক দিতে চায় এটিকে মোহনবাগান

ফের জানুয়ারি ট্রান্সফার উইন্ডোকে (Transfer window) কেন্দ্র করে এটিকে মোহনবাগান (Mohun Bagan) শিবির থেকে বেরিয়ে এল বড় খবর। উইংব‍্যাক পজিশনে এক অভিজ্ঞ ভারতীয় ফুটবলার কে চাইছে সবুজ মেরুন ...

By Rana Das

Published:

Follow Us
Harmanjot Khabra

ফের জানুয়ারি ট্রান্সফার উইন্ডোকে (Transfer window) কেন্দ্র করে এটিকে মোহনবাগান (Mohun Bagan) শিবির থেকে বেরিয়ে এল বড় খবর। উইংব‍্যাক পজিশনে এক অভিজ্ঞ ভারতীয় ফুটবলার কে চাইছে সবুজ মেরুন ব্রিগেড।

যার ক্লাব ফুটবলের পাশাপাশি দেশের হয়েও খেলার অভিজ্ঞতা আছে। এক্ষেত্রে বর্তমানে সবচেয়ে বেশী যে নামটা ভেসে উঠছে সেটা হল হরমনজোত খাবড়া। কলকাতা ময়দানে খেলার প্রচুর অভিজ্ঞতা। গতবছর ভারত বনাম সিঙ্গাপুর ম‍্যাচে নজরকাড়া পারফরম্যান্স দিয়েছিলেন।

   

ইস্টবেঙ্গলে ক্লাব কেরিয়ার শুরু করেছিল হরমনজোত খাবড়া। এই খাবড়াকে দলে নিতে এখন দারুণ তৎপরতা দেখাচ্ছে সবুজ মেরুন ব্রিগেড, এটাই জানা যাচ্ছে।এই মরশুমে ইন্ডিয়ান সুপার লিগে কেরালা ব্লাস্টার্সের হয়ে চারটি ম‍্যাচ খেলার সুযোগ পেয়েছেন হরমনজোত খাবড়া।সেখানে ৪ টি ম‍্যাচে খেলার সুযোগ একটি গোল এবং একটি অ্যাসিস্ট করেছিলেন।

তাই পর্যাপ্ত গেম টাইম না পেলে খাবড়া দল ছাড়তেই পারে বলে মনে হচ্ছে।এছাড়া বর্তমানে এটিকে মোহনবাগানে আশিস রাই ছাড়া কোনও ভালো মানের রাইটব‍্যাকের অপশন নেই।সেই জন্যে খাবড়া যে বেশ ভালো অপশন হবেন এটিকে মোহনবাগানের সে কথা বলাই বাহুল্য।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google