Cricketers Scandals: ক্রিকেটারদের যৌন কেলেঙ্কারির সেরা পাঁচকাহন

শুধু ফুটবলরারাই নন, ক্রিকেটাররাও যৌন কেলেঙ্কারির (Scandals) সঙ্গে জড়িয়েছেন একাধিকবার৷ কখনও প্রকাশ্যে কখনও বা গোপনে৷ কিন্তু যৌনতার হাতছানিকে উপেক্ষা করতে পারেননি তাঁরা৷ এ ব্যাপারে সবার উপরে শেন ওয়ার্ন৷ ...

By Rana Das

Published:

Follow Us
Top five incidents of cricketers' sex scandals

শুধু ফুটবলরারাই নন, ক্রিকেটাররাও যৌন কেলেঙ্কারির (Scandals) সঙ্গে জড়িয়েছেন একাধিকবার৷ কখনও প্রকাশ্যে কখনও বা গোপনে৷ কিন্তু যৌনতার হাতছানিকে উপেক্ষা করতে পারেননি তাঁরা৷ এ ব্যাপারে সবার উপরে শেন ওয়ার্ন৷ খেলার পাশাপাশি বিছানাতেও অসাধারণ ক্যারিজ্মা দেখিয়েছেন ওয়ার্ন৷

এই অজি স্পিনারের কেরিয়ারে যৌন কেচ্ছা লেগেই থাকত৷ যদিও তা নিয়ে বিন্দুমাত্র ভাবতে নারাজ ওয়ার্ন৷ সাল ২০০০৷ বছর পনেরো আগের ঘটনা আজও টাটকা৷ সে সময় স্টিভ ওয়ার অস্ট্রেলিয়া দলের ডেপুটি ছিলেন ওয়ার্ন৷ এক ব্রিটিশ নার্সকে ফোন করে অশ্লীল কথা বলাই নয়, নোংরা এসএমএস করতেও পিছপা হননি তিনি৷ এর ঠিক তিন বছর পরেও ফের যৌন কেলেঙ্কারিতে জড়ান ওয়ার্ন৷ ২৫ বছরের একটি মডেলের সঙ্গে বিছানায় কেরামতি দেখান স্পিনের জাদুকর৷ যা দেখে সেই মডেলও শেনের ফিটনেসের ভূয়সী প্রশংসা করেন৷ শোনা যায় শেনের মাঠের সাফল্যের কারণই মহিলা সঙ্গ৷ একই রাতে একাধিক মহিলাকে সয্যসঙ্গী করা ছিল ওয়ার্নের নেশা৷

   

ওয়ার্ন থেকে এবার কেভিন পিটারসেনে আসা যাক৷ ইংল্যান্ডের মারকুটে এই ব্যাটসম্যান ভ্যানিসা নিমোর সঙ্গে এক মাস সহবাস করে তাঁকে ভুলে যান৷ ভ্যানেসা জানিয়েছিলেন কেপি তাঁকে দিনের মধ্যে বহুবার যৌনমিলনের জন্য জোর করতেন৷ বাদ যাননি নিউজিল্যান্ডের স্পিডস্টার ড্যারেল টাফি৷ ২০০৫-এ ২৩ বছরের এক যুবতীর সঙ্গে তাঁর সেক্স ভিডিও ফাঁস হয়ে যায়৷ যদিও পরে ওই মহিলা টাফিকে চেনেনা বলেই দাবি করেন৷

ভারতের চির প্রতিদ্ধন্দ্বী পাকিস্তান৷ দলের প্রাক্তন সেরা তিন কিংবদন্তি ওয়াসিম আক্রম, সাকলিন মুস্তাক ও সইদ আফ্রিদিরও নাম জড়ায় এ ব্যাপারে৷ ২০০০-এ করাচির এক হোটেলে এক ঝাঁক তরুণীদের মাঝে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় আফ্রিদিকে৷ তাঁর সঙ্গে ছিলেন হাসান রাজা ও আতিক উল জামান৷ যদিও পরে আফ্রিদিদের বক্তব্য ছিল যে করাচির হোটেলে মেয়েরা তাঁদের অটোগ্রাফ নিতেই এসেছিল৷ নব্বইয়ের দশকের শেষে ওয়াসিম ও সাকলিন দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিলেন৷ ওখানকার বিখ্যাত স্ট্রিপ ক্লাবে তাঁদের যাওয়ার কথা প্রকাশ্যে চলে আসে৷

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google