FIFA World Cup: আলজেরিয়াকে হারিয়ে শেষ ষোলোয় সুইজারল্যান্ড, সুযোগ নষ্টের খেসারত রিয়াদদের

এমবোলো ও এনদোয়ের গোলে আলজেরিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে টানা চার ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠল সুইজারল্যান্ড।

switzerland-beat-algeria-2-0-reach-fifa-world-cup-2026-round-of-16

সায়ন সেনগুপ্ত, কলকাতা: চার ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপের (FIFA World Cup) শেষ ষোলোয় চলে গেল সুইজারল্যান্ড। ভারতীয় সময় শুক্রবার সকালে এবারের ফুটবল বিশ্বকাপের নক আউট ম্যাচে নেমেছিল মুরাত ইয়াকিনের ছেলেরা। লড়াই করতে হয়েছিল শক্তিশালী আলজেরিয়ার বিরুদ্ধে। শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় সুইস ব্রিগেড। দলের জার্সিতে গোল করে যান ব্রেল এমবোলো এবং দান এনদোয়ে। তবে গোটা ম্যাচ জুড়ে আরও অসংখ্য গোলের সুযোগ তৈরি করেছিলেন সুইজারল্যান্ডের ফুটবলাররা। কিন্তু সেগুলি গোলে কনভার্ট করা সম্ভব হয়নি।

নাহলে অনায়াসেই বেড়ে যেত ব্যবধান‌। অপরদিকে, পাল্টা আক্রমণে উঠে এসে ব্যবধান কমানোর সুযোগ আসলেও সেগুলো কাজে লাগাতে পারেনি আলজেরিয়ার ফুটবলাররা। তবুও একাধিক গোল হজম করলেও তাঁদের ভয়ডরহীন ফুটবলের সাক্ষী থেকেছে সকলে। ম্যাচে বল গড়ানোর পর থেকেই যথেষ্ট আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা গিয়েছিল আলজেরিয়ার খেলোয়াড়দের। তবে সুযোগ বুঝেই ওত পাতা শিকারীর মতো প্রতিপক্ষের ফুটবলারের পা থেকে বল কেড়ে নিয়ে গিয়েছিলেন এমবোলো। সতীর্থ ফুটবলারের নিখুঁত ক্রস থেকে বল নিয়ে সোজা জালে জড়িয়ে দিতে ভুল করেননি এই ফুটবলার।

   

অনায়াসেই ১-০ গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড। গোল হজম করতে হলেও আক্রমণের তেজ কমায়নি আলজেরিয়া। রিয়াদ মাহরেজদের কাছে গোলের সুযোগ আসলেও সেটি কার্যকরী হয়নি। নাহলে প্রথমার্ধের মধ্যেই সমতায় ফিরে আসতে পারত দল। তারপর দ্বিতীয়ার্ধে নিজেদের ডিফেন্ডারদের ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে দ্বিতীয় গোল হজম করে আলজেরিয়া। সুযোগ বুঝে ব্যবধান বাড়িয়ে যান এনদোয়ে। কিন্তু সেখানেই শেষ নয়। ম্যাচের বয়স যত বেড়েছে ততই আক্রমণের গতি বাড়িয়েছিল সুইস শিবির। কিন্তু গোলরক্ষক লুকা জিদানের হাতে আটকে যেতে হয়েছিল বারংবার।

Read More News:

লক্ষ্য মূলপর্ব! এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে সহজ গ্রুপে ইস্টবেঙ্গল,

এক লাফে ধুলিসাৎ ২২ বছরের পুরনো রেকর্ড! অ্যাথলেটিক্সে ভারতের নতুন রানির উদয়

খাদের কিনারা থেকে ফিনিক্স পাখির মতো উত্থান বিশ্বকাপে শেষ মুহূর্তের অবিশ্বাস্য ম্যাজিক!

এবার ডুরান্ডের একই গ্ৰুপে দুই প্রধান, উত্তেজনায় ফুটছে সমর্থকরা