Bino George-কে আইএসএলে সহকারি কোচ হিসেবে চাইছেন না কনস্টানটাইন

বিনা জর্জকে (Bino George) সহকারি হিসেবে কি না-পসন্দ ইস্টবেঙ্গলের হেড কোচ কনস্টানটাইনের৷ ইতিমধ্যে সেই প্রশ্ন ওঠা শুরু হয়েছে। কারণ শোনা যাচ্ছে আসন্ন আইএসএলে সহকারী কোচ হিসেবে জর্জ’কে রাখতে ...

By Rana Das

Published:

Follow Us
Stephen Constantine Bino George

বিনা জর্জকে (Bino George) সহকারি হিসেবে কি না-পসন্দ ইস্টবেঙ্গলের হেড কোচ কনস্টানটাইনের৷ ইতিমধ্যে সেই প্রশ্ন ওঠা শুরু হয়েছে। কারণ শোনা যাচ্ছে আসন্ন আইএসএলে সহকারী কোচ হিসেবে জর্জ’কে রাখতে চাইছেন না এই বিদেশি কোচ ।

সূত্রের খবর অনুযায়ী আইএসএলে জর্জের বদলে অন‍্য কাউকে সহকারী কোচ হিসেবে পেতে আগ্রহী কনস্টানটাইন । তিনি চান জর্জ দায়িত্ব সামলাক জুনিয়র দল এবং আকাদেমির ।

   

তাহলে সহকারী হিসেবে কাকে চাইছেন লাল হলুদ কোচ ? ইতিমধ্যে সেই প্রশ্ন ওঠা শুরু হয়েছে । এক্ষেত্রে উঠে এসেছে সম্মুগম ভেঙ্কটেশের নাম । তাকেই তিনি তার অ্যাসিস্টান্ট কোচ হিসেবে চাইছেন ।

ভেঙ্কটেশ ২০১৫ সাল থেকে ভারতীয় ফুটবল দলের সহকারী কোচের পদ সামলেছিলেন । সেই সময় ভারতের জাতীয় দলের কোচের পদে ছিলেন কনস্টানটাইন নিজে ।পরবর্তী সময়ে ভেঙ্কটেশ ২০১৯ সালে ইন্ডিয়ান অ্যারোজ দলের ম‍্যানেজারের পদ সামলেছিলেন ।এরপর ভারতের অনূর্ধ -১৯ দলকে কোচিং করানোর সুযোগ পান ।এখনও সেই দায়িত্ব সামলাচ্ছেন তিনি ।

যেহেতু ইতিমধ্যে দুজনের একসাথে কাজ করার অভিজ্ঞতা আছে, তাই সেই অভিজ্ঞতা’কে এখন পুনরায় লাল হলুদের স্বার্থে কাজে লাগাতে চাইছেন কনস্টানটাইন ।আর সেই কারণে ভেঙ্কটেশ’কে আসন্ন আইএসএল মরশুমে দলে চাইছে লাল হলুদের হেড কোচ ।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google