আইপিএল ২০২৬-এর (IPL 2026) দশম ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টস। রবিবার হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে বিকেল ৩:৩০ মিনিটে শুরু এই মহারণ। হায়দ্রাবাদের বিরুদ্ধে জয়ের দরজা খুলতে মরিয়া লখনউ। উল্টোদিকে ঘরের মাঠে কিছুতেই হারতে চাইবে না অরেঞ্জ আর্মি।
আইপিএল ২০২৬ মরসুমে শুরুটা মোটেও ভালো হয়নি লখনউ-এর। দিল্লির বিরুদ্ধে প্রথম ম্যাচে ৬ উইকেটে হেরেছিল ঋষভ পান্থের দল। হায়দ্রাবাদের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে জয়ের দরজা খুলতে চাইবে তাঁরা। প্রথম ম্যাচ অনুযায়ী মিচেল মার্শ ও আব্দুল সামাদ ছাড়া ব্যাট হাতে কেউ ভরসা যোগাননি। অন্যদিকে ব্যাটিংয়ের তুলনায় বোলিংয়ে লখনউকে কিছুটা ছন্দে দেখায়। মহম্মদ সামি, অ্যানরিখ নর্তজে এর মতো বড়মাপের বোলাররা রয়েছেন। এছাড়া বোলিং কোচ দিগবেশ রাঠির খেলার কথা আগেই নিশ্চিত করেছেন।
উল্টোদিকে গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ঘরের মাঠে পর্যদুস্ত করে দারুণ ছন্দে রয়েছে হায়দ্রাবাদ। ফুরফুরে মেজাজে রয়েছেন ট্রাভিস হেড, অভিষেক শর্মা, হেনরিক ক্লাসেন, নীতীশ রেড্ডিরা, অধিনায়ক ঈশান কিষান। গত দুই ম্যাচে এঁরা প্রত্যেকেই কম-বেশি রান পেয়েছেন। তবে ব্যাটিংয়ের তুলনায় হায়দ্রাবাদের বোলিং বিভাগ এখনো পর্যন্ত দুর্বল। কামিন্সের অনুপস্থিতি দলকে কিছুটা হলেও ভোগাচ্ছে।
সানরাইজার্স হায়দ্রাবাদ সম্ভাব্য একাদশ:
ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, ইশান কিশান (অধিনায়ক এবং উইকেটরক্ষক), নীতীশ কুমার রেড্ডি, হেনরিক ক্লাসেন, সলিল অরোরা, অনিকেত ভার্মা, হর্ষ দুবে, শিভাং কুমার, জয়দেব উনাদকাট, ডেভিড পেইন।
ইমপ্যাক্ট প্লেয়ার: ঈশান মালিঙ্গা।
লখনউ সুপার জায়ান্টস সম্ভাব্য একাদশ:
মিচেল মার্শ, ঋষভ পান্ত (অধিনায়ক এবং উইকেটরক্ষক), এইডেন মার্করাম, আয়ুশ বাদোনি, নিকোলাস পুরান, আবদুল সামাদ, মুকুল চৌধুরী, মহসিন খান, অ্যানরিচ নর্টজে, মোহাম্মদ শামি, প্রিন্স যাদব।
ইমপ্যাক্ট প্লেয়ার: দিগবেশ রাঠি।




















