Kolkata, May 18: আইপিএলে এখন চলছে রেস টু প্লে-অফের হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা। (SRH vs CSK IPL)এই লড়াইয়ে আজ, সোমবার (১৮ মে) সানরাইজার্স হায়দরাবাদের সম্মুখীন হবে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যে ৭:৩০ মিনিটে।
এই মুহূর্তে ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। শেষ চারে উঠতে দরকার আর ৪ পয়েন্ট। তাই আজ ও আগামী দিনের ম্যাচ দুটি জিততেই হবে ঈশান কিষানদের। তবে শেষ ম্যাচে গুজরাটের কাছে লজ্জার হারের পর আজ প্যাট কামিন্সবাহিনী কতটা ঘুরে দাঁড়াতে পারে এখন তা-ই দেখার বিষয়।
অন্যদিকে চেন্নাই ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। বাকি দুটি ম্যাচ সঞ্জু স্যামসনদের জেতা ছাড়া আর কোনো উপায়নি। কারণ বাকি দুই ম্যাচ জিতেও তাদের অন্যদের খেলার দিকে তাকিয়ে থাকতে হবে। সেকারণে এই দুটি ম্যাচে জয়ী থাকা অনেক জরুরি চেন্নাইয়ের কাছে। একটু ভুল হলেই প্লে-অফের আশায় জল পড়বে।
আরও দেখুনঃ হাওড়ায় ‘বুলডোজার অ্যাকশন’! গুঁড়িয়ে দেওয়া হল ৬ তলা বেআইনি বহুতল
আইপিএ ইতিহাসে এই দুটি দল এখন পর্যন্ত মোট ২৩ বার একে অপরকে মোকাবেলা করেছে। সেখানে চেন্নাই সুপার কিংস ১৫টি ম্যাচ জিতে এগিয়ে রয়েছে এবং সানরাইজার্স হায়দরাবাদ ৮টি ম্যাচ জিতেছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সোমবার সন্ধ্যায় চেন্নাইয়ের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং গড় আর্দ্রতা থাকবে ৬৭%। এছাড়া প্রত্যাশিত তাপমাত্রা থাকবে প্রায় ৩৬° সেলসিয়াস।
চিপক স্টেডিয়ামে ব্যাটিংয়ের জন্য বেশ ভালো একটি উইকেট রয়েছে। এই পিচটি লাল ও কালো মাটির মিশ্রণে তৈরি, যা বলের গতি ও বাউন্সকে সামঞ্জস্যপূর্ণ রাখে। ফলে, ব্যাটসম্যানরা এই ভেন্যুতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন।
চেন্নাই সুপার কিংস সম্ভাব্য একাদশ: সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), উরভিল প্যাটেল, কার্তিক শর্মা, ডিওয়াল্ড ব্রেভিস, শিবম দুবে, প্রশান্ত বীর, আনশুল কাম্বোজ, নূর আহমেদ, স্পেন্সার জনসন, মুকেশ চৌধুরী।
ইমপ্যাক্ট প্লেয়ার: গুর্জাপনীত সিং।
সানরাইজার্স হায়দরাবাদ সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, ইশান কিশান (উইকেটরক্ষক), হেনরিখ ক্লাসেন, সলিল অরোরা, নীতীশ কুমার রেড্ডি, স্মরণ রবিচন্দ্রন, প্যাট কামিন্স (অধিনায়ক), শিভাং কুমার, ঈশান মালিঙ্গা, সাকিব হুসেন, প্রফুল্ল হিঙ্গে।
ইমপ্যাক্ট প্লেয়ার: ট্র্যাভিস হেড।



