Sports News : মোহনবাগানে খেলা ভারতীয় ফুটবলার সই করলেন পোল্যান্ডের ক্লাবে

Sports News : পোল্যান্ডের ক্লাবে সই করলেন মোহনবাগানে খেলে যাওয়া ফুটবলার। সাতাশ বছর বয়সী তরুণ ফুটবলার মাঝমাঠের পাশাপাশি উইংয়েও খেলতে অভ্যস্ত। মোহনবাগান ছাড়াও ভারতের একাধিক ক্লাবে খেলেছেন তিনি। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

Sports News : পোল্যান্ডের ক্লাবে সই করলেন মোহনবাগানে খেলে যাওয়া ফুটবলার। সাতাশ বছর বয়সী তরুণ ফুটবলার মাঝমাঠের পাশাপাশি উইংয়েও খেলতে অভ্যস্ত। মোহনবাগান ছাড়াও ভারতের একাধিক ক্লাবে খেলেছেন তিনি।

জানা গিয়েছে নতুন দিল্লি নিবাসী আয়ুষ্মান চতুর্বেদি সই করেছেন পোল্যান্ডের পঞ্চম ডিভিশনের ক্লাব MLKS Wlodawianka-তে। এক বছরের চুক্তিতে পোল্যান্ড যাবেন তিনি।

   
Sports News
সই করার মুহূর্তে আয়ুষ্মান।

২০১৪-১৬ মরশুমে মোহনবাগানে ছিলেন আয়ুষ্মান। দুটি মাত্র ম্যাচে নেমেছিলেন। এরপর খেলেছেন যথাক্রমে মিনার্ভা পাঞ্জাব, সুদেভা সহ একাধিক দল। বাগান ছাড়াও কলকাতার জর্জ টেলিগ্রাফে খেলার অভিজ্ঞতা তাঁর রয়েছে। বেশ কিছু গোলও রয়েছে এই মিডিওর নামের পাশে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google