সায়ন সেনগুপ্ত, কলকাতা: গতবার ভারত সেরা হয়েছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। বাইশ বছরের অপেক্ষার পর জাতীয় লিগ এসেছিল লাল-হলুদ তাঁবুতে। সেই খুশির ঘোর এখনও রয়ে গিয়েছে সমর্থকদের মধ্যে। সেবার আইএফএ শিল্ডের পাশাপাশি সুপার কাপ জয়ের হাতছানি তৈরি হলেও শেষ পর্যন্ত ফাইনালে আটকে যেতে হয়েছিল তাঁদের। তবে শেষ পর্যন্ত আইএসএল এসেছে ঘরে। তবে শুধুমাত্র পুরুষ দল নয়। ক্লাবকে সাফল্যের শিখরে নিয়ে যেতে অ্যান্থনি অ্যান্ড্রুজের মহিলা দলের ও ভূমিকা যথেষ্ট। ইন্ডিয়ান ওমেন্স লিগ জয়ের পাশাপাশি আন্তর্জাতিক ট্রফি এসেছে ঘরে।
বর্তমানে নতুন মরসুমের জন্য দল গোছানোর কাজ অনেক আগে থেকেই শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। এখন সেদিকেই নজর রয়েছে প্রত্যেকের। এসবের মাঝেই এবার বৃহষ্পতিবার লাল-হলুদ তাঁবুতে এসেছিলেন রাজ্যের নবনিযুক্ত ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। পুষ্পস্তবকের শাল, স্মারক সহ মিষ্টির হাঁড়ি দিয়ে সম্মানিত করা হয় রাজ্যের এই মন্ত্রীকে। এদিন শীর্ষকর্তা দেবব্রত সরকার সহ উপস্থিত ছিলেন মুরারি লাল লোহিয়া, সহ সভাপতি কল্যাণ মজুমদার। বলাবাহুল্য, তাঁর হাত ধরেই উদ্বোধন হয় ইস্টবেঙ্গল আর্কাইভের আরও দুটি নতুন ঘর। পাশাপাশি ক্লাবের মাঠ ও পরিদর্শন করতে দেখা যায় ইন্দ্রনীল খাঁ কে।
পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ইস্টবেঙ্গল ক্লাবের বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে কর্তারা আমাদের সঙ্গে কথা বলেছেন। আমাকে আহ্বান করেছিলেন ক্লাবে আসার জন্য। বহু বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ইতিহাস তৈরি করার জন্য আমরা যাতে সরকার হিসেবে পাশে থাকতে পারি, সেই নিয়ে আলোচনা হয়েছে।’ পাশাপাশি ডায়মন্ড হারবার এফসি নিয়েও মতামত ব্যক্ত করেন তিনি।
আরও পড়ুন-
লক্ষ্য মূলপর্ব! এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে সহজ গ্রুপে ইস্টবেঙ্গল,
এক লাফে ধুলিসাৎ ২২ বছরের পুরনো রেকর্ড! অ্যাথলেটিক্সে ভারতের নতুন রানির উদয়
খাদের কিনারা থেকে ফিনিক্স পাখির মতো উত্থান বিশ্বকাপে শেষ মুহূর্তের অবিশ্বাস্য ম্যাজিক!
ফিরিয়ে দিয়েছিলেন IPL অফার, এখন দিন কাটছে সাধারণ চাকরি করে


