SC East Bengal: ভাল ক্লাবে খেলবে বলে ইস্টবেঙ্গল ছেড়েছে: মারিও রিভেরা

কিছু দিন আগে নেপালের অনন্ত তামাংকে সই করিয়েছে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। লাল-হলুদ সমর্থকদের মনে প্রশ্ন, হাতেগোনা ম্যাচ বাকি। চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গিয়েছে দল। তাহলে কেন ফের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Mario Rivera

কিছু দিন আগে নেপালের অনন্ত তামাংকে সই করিয়েছে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। লাল-হলুদ সমর্থকদের মনে প্রশ্ন, হাতেগোনা ম্যাচ বাকি। চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গিয়েছে দল। তাহলে কেন ফের নতুন ফুটবলার? কোচ মারিও রিভেরাকেও করা হয়েছিল এই প্রশ্ন।

মারিও রিভেরা জানিয়েছেন, ‘টমিস্লাভ মার্সেলা দল ছেড়েছে। অস্ট্রেলিয়ার একটি ভাল দলের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিল টমিস্লাভ। দলের একজন ডিফেন্ডার প্রয়োজন ছিল। তাই অনন্ত তামাংকে সই করানো হয়েছে।’

   

We needed a good Asian player after Tomislav Mrcela left to play in a good Australian team for a full season so we signed Nepal defender Ananta Tamang.

SC East Bengal

নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচে নামার আগে একগুচ্ছ প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন মারিও। তাঁর মতে, ‘দল ভাল খেলছে। ম্যাচের রেজাল্টে সেটা বোঝাতে হবে। যদি জিততে পারি তাহলে লিগ ক্রম তালিকায় কিছুটা উন্নতি করতে পারি।’

এরপর তাঁর সংযোজন, প্র’তি ম্যাচে আমাদের লক্ষ্য একটাই থাকে – জয় । বাকি ম্যাচেও আমাদের লক্ষ্য বদলাবে না। জয় তুলে নেওয়ার জন্যই আমরা মাঠে নামবো।’

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google