আরজি কর ধর্ষণের প্রতিবাদ বার্তা দিয়ে ঝঞ্ঝাপূর্ণ উত্তর প্রণালী জয়ে ঝাঁপালেন সায়নী দাস

সাগরকন্যা সায়নীর (Sayani Das) আরও একটি জয় দেখতে মুখিয়ে আছেন ক্রীড়াপ্রেমীরা। পূর্ব বর্ধমানের কালনা নিবাসী দূরপাল্লার সাঁতারু সায়নী দাসের লক্ষ্য এবার উত্তর প্রণালী (North Channel) জয়। সেই লক্ষ্যে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

সাগরকন্যা সায়নীর (Sayani Das) আরও একটি জয় দেখতে মুখিয়ে আছেন ক্রীড়াপ্রেমীরা। পূর্ব বর্ধমানের কালনা নিবাসী দূরপাল্লার সাঁতারু সায়নী দাসের লক্ষ্য এবার উত্তর প্রণালী (North Channel) জয়। সেই লক্ষ্যে তিনি সাগরে ঝাঁপিয়েছেন। সাঁতার শুরুর আগে তিনি আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের প্রতিবাদ বার্তা দিয়েছেন।

ঝঞ্ঝাপূর্ণ উত্তর প্রণালী বা নর্থ চ্যানেল পার করার অনুশীলন পর্বে সায়নী বার্তা দেন, “আমাদের রাজ্যে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা গুলির জন্য মানসিক ভাবে বিধ্বস্ত।একজন মহিলা ক্রীড়াবিদ হিসেবে আমি এবং আমার পরিবার প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

   

সায়নীর পিতা রাধেশ্যাম দাস সিপিআইএমের শিক্ষক সংগঠনের নেতা। অভিযোগ, আলাদা রাজনৈতিক মতাদর্শের জন্য তৃণমূল নানা ভাবে সায়নীকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। তবে ইংলিশ চ্যানেল জয়ের পর সায়নীকে সংবর্ধনা দেন স্থানীয় তৃণমূল বিধায়ক। বিতর্কটা কিন্তু থেকে গেছে।

শুক্রবার (30 আগস্ট) প্রণালী অতিক্রম করার আগে সায়নী জানান, ”সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে (ব্রিটিশ সময়) Northern Ireland থেকে North channel পার করার উদ্দেশ্যে আমার সাঁতার শুরু হবে।”

এক নজরে নর্থ চ্যানেল বা উত্তর প্রণালী

(১) উত্তর প্রণালী সমুদ্র পথ আইরিশ চ্যানেল বা নর্থ আইরিশ চ্যানেল নামেও পরিচিত। উত্তর আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের মধ্যে 34.5 কিলোমিটার (21.4 মাইল) পাল্লার সাঁতার কাটা হয়। আবহাওয়া, জোয়ারের স্রোত এবং সাঁতারের গতির উপর নির্ভর করে একটি সাঁতারের প্রকৃত দূরত্ব 45 কিলোমিটার পর্যন্ত হতে পারে।

(২) উত্তর প্রণালী ওশেন সেভেনসের অংশ। সাতটি দীর্ঘ-দূরত্বের খোলা-জলে সাঁতারের একটি সিরিজ। আইরিশ লং ডিসটেন্স সুইমিং অ্যাসোসিয়েশন (ILDSA) নর্থ চ্যানেলের অনুমতিতে এই প্রণালীতে সাঁতার কাটা যায়।

(৩) নর্থ চ্যানেলে সাঁতার সাধারণত জোয়ারের সময় হয়, যা জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ঘটে। এখানে জলের তাপমাত্রা: জল প্রায়শই 10.5-14°C (50-54ºF) এর মধ্যে থাকে। রুক্ষ সমুদ্র, অস্থির আবহাওয়া এবং কঠিন স্রোতের জন্য পরিচিত এই প্রণালী। সাঁতারুদের জন্য বিষাক্ত জেলিফিশের সতর্কতা জারি থাকে।

সপ্তসাগর জয়ের লক্ষ্যে সায়নীর নজির

পূর্ব বর্ধমানের কালনার বাসিন্দা সায়নী দাস 2017 সালে ইংল্যান্ড থেকে ফ্রান্স পর্যন্ত ইংলিশ চ্যানেলের 33.5 কিমি অতিক্রম করেন। তিনি 2018 সালে পশ্চিম অস্ট্রেলিয়ায় 19.7 কিলোমিটার রটনেস্ট চ্যানেলটি সম্পূর্ণ করেন। 2019 সালে সান্তা ক্যাটালিনা দ্বীপ থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়া পর্যন্ত ক্যাটালিনা চ্যানেলের 32.3 কিমি ক্রসিং সম্পন্ন করেন। 2022 সালে মোলোকাই দ্বীপ থেকে ওহু পর্যন্ত মোলোকাই চ্যানেলের 42 কিমি পথ অতিক্রম করেন। তিনি এই চ্যানেল জয় করা প্রথম ভারতীয় মহিলা সাঁতারু। 2024 সালে তিনি জয় করেন কুখ্যাত কুক প্রণালী।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google