
আর্জেন্টিনার বুয়েনস আইরেসে আয়োজিত মিক্সড মার্শাল আর্ট (MMA) প্রতিযোগিতায় ইতিহাস গড়েছেন ভারতীয় কুস্তিগির সংগ্রাম সিং। সেখানে তিনি ফ্রান্সের প্রতিপক্ষ ফ্লোরিয়ান কুডিয়ারকে পরাজিত করে হয়ে ওঠেন আর্জেন্টিনার মাটিতে এমএমএ জয়ী প্রথম ভারতীয় অ্যাথলিট।
৫ এপ্রিল ফ্রান্সের ফ্লোরিয়ান কুডিয়ার বিপরীতে নেমেছিলেন সংগ্রাম। ৪০ বছর বয়সী সংগ্রাম সিং তার চেয়ে ১৬ বছরের ছোট প্রতিপক্ষকে ধরাশায়ী করেন। তাঁকে ১ মিনিট ৪৫ সেকেন্ডে হারায় এই ভারতীয় ফাইটার। লড়াইয়ের শুরুতেই নিজের দীর্ঘদিনের কুস্তির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লেগ অ্যাটাক প্রতিপক্ষকে মাটিতে ফেলে দেন এবং শেষ পর্যন্ত সাবমিশন হোল্ডের মাধ্যমে জয় নিশ্চিত করেন।
এই নিয়ে এমরসুমে জয়ের হ্যাট্রিক করলেন সংগ্রাম। আগের দুটি জয় এসেছিল জর্জিয়ার তিবলিসি এবং নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে। এবার আর্জেন্টিনাতেও জয়লাভ করে তিনি এমএমএ ক্যারিয়ারে জয়ের হ্যাটট্রিক পূর্ণ করলেন।

