আইপিএল এখন ব্যবসা-কেন্দ্রিক, পিচ নিয়েই বিস্ফোরক মুরলীধরন মন্তব্য

Muttiah Muralitharan দাবি, ব্যাটিং সহায়ক পিচে বোলারদের ভূমিকা কমছে, দর্শক টানতেই বাড়ানো হচ্ছে স্কোরিং, ক্রিকেট হারাচ্ছে ভারসাম্য

By Sandipa Nandy

Published:

Follow Us
muttiah-muralitharan-ipl-business-comment-pitch-batting-friendly

Kolkata, April 30: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, ভারত তথা বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় বিনোদনের মঞ্চ। এখানে এখন প্রায় প্রতিদিন ২০০-এর উপর রান হচ্ছে। সেই রান তাড়া করে জিতেও যাচ্ছে প্রতিপক্ষ। আর দর্শকদের হচ্ছে মনোরঞ্জন। এবার আইপিএলকে ক্রিকেটের বাইরে বিনোদন ও ব্যবসার মঞ্চ বলে আখ্যা দিলেন মুথাইয়া মুরলীধরন।

প্রাক্তন স্পিনার মুথাইয়া মুরলীধরন বর্তমানে সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচ। তাঁর কাছে আইপিএল-এ এত বড় রান তাড়া করার কারণ জিজ্ঞেস করলে তিনি সাফ বলেন, ‘উইকেটই আসল বিষয়। তুল্যমূল্য লড়াইয়ের পিচ দিলে দর্শক বলবে খেলা নীরস!’ অর্থাৎ তাঁর মতে, এতে বোলারদের দোষ নয়।

   

আরও পড়ুন: দুই ম্যাচেই খুলে যাবে বিশ্বকাপের দরজা? আশায় ভারতীয় ফুটবল দল !

মুরলীধরনের কথা অনুযায়ী, মাঠের পিচগুলি ব্যাটিং বান্ধব। তা মোটেই বোলারদের সহায়ক নয়। প্রত্যেকটি পিচ হাই-স্কোরিং ভ্যেনু। সেকারণে ব্যাটসম্যান নেকেই আগ্রাসী খেলছেন। বড় স্কোর তৈরি করছেন। মিডল অর্ডারে কম চাপ পড়ছে। শেষের দিকে ঝুঁকিপূর্ণ ব্যাটিং করছেন। এখানে বোলারদের বিশেষ কিছু করার থাকছে না। আবার সেই রান তাড়াও করে ফেলছে প্রতিপক্ষ।

আরও পড়ুন: টানা ছয়টি উইকেট! জোড়া হ্যাটট্রিক করে ইতিহাস রচনা করলেন ডেভিস

এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, দর্শকদের আকর্ষণ করার কথা। তিনি পরিষ্কার বলছেন, বড় স্কোর দর্শকদের আকৃষ্ট করে। এতে রোমাঞ্চ বারে। স্কোর কম হলে খেলা নীরস হয়ে পড়ে। এই দর্শকদের টুর্নামেন্টের প্রতি আকৃষ্ট করে রাখতে পিচের এই পরিবর্তন। এর পিছনে শুধু ব্যবসা, আর কিছু নয়। এর মধ্যে ক্রিকেট তার নিজস্বতা হারাচ্ছে।

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.