আসন্ন বিশ্বকাপের উদ্দেশ্যে লাল কার্ড নিয়ে নয়া রীতি চালু করল ফিফা

IFAB-এর নতুন নিয়মে মুখ ঢেকে কথা বললে সরাসরি লাল কার্ড, FIFA বিশ্বকাপের আগে কড়া পদক্ষেপ নিচ্ছে

By Sandipa Nandy

Published:

Follow Us
fifa-world-cup-2026-red-card-rule-mouth-covering-ifab

Kolkata, April 30: ২০২৬ ফুটবল বিশ্বকাপের আগে আবার এক নতুন নিয়মের ঘোষণা করল ফিফা। এর আগে আসন্ন বিশ্বকাপে হলুদ কার্ডের নিয়মের কিছুটা পরিবর্তন করে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (IFAB)। এবার লাল কার্ড নিয়ে নতুন নিয়ম চালু করল IFAB।

মাঠে প্রতিদ্বন্দ্বিতায় চলাকালীন প্রতিপক্ষ সম্বন্ধে অনেক সময় এক অপরকে মন্তব্য করে বসেন খেলোয়াড়রা। কখনো কখনো মুখ ঢেকে অশালীন বা বর্ণ কথাবার্তা বলে থাকেন। এখন থেকে মাঠের মধ্যে মুখ ঢেকে সতীর্থদের কিছু বলা যাবে না। এমন ঘটনা ঘটলে সেই খেলোয়াড়কে সরাসরি লাল কার্ড দেখাতে পারেন রেফারি। আসন্ন ফুটবল বিশ্বকাপে এমনই কড়া পদক্ষেপ নিতে চলেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

   

আরও পড়ুন: বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়ন সৌরভ কোঠারি, বাবাকে উৎসর্গ আবেগঘন জয়

সম্প্রতি IFAB এক বিবৃতিতে জানিয়েছে, ‘ফিফার কাছ থেকে প্রথম এই প্রস্তাব মেলে। সেই মতো গত ফেব্রুয়ারি মাসে সংস্থার বার্ষিক সাধারণ সভায় এই বিষয়ে আলোচনা হয়েছিল। খেলার সময় যদি কোনও ফুটবলার হাত দিয়ে মুখ ঢেকে কথা বললে রেফারি চাইলে তাঁকে লাল কার্ড দেখাতে পারেন।’

আরও পড়ুন: দুই ম্যাচেই খুলে যাবে বিশ্বকাপের দরজা? আশায় ভারতীয় ফুটবল দল !

বিশ্বকাপ ২০২৬-এর আগে একগুচ্ছ নতুন নিয়ম আনছে ফিফা। লাল কার্ডের এই নিয়ম তার মধ্যেই একটি। মূলত বর্ণবাদ বা অশালীন মন্তব্য গোপন করার প্রবণতা বন্ধ করতে এই নিয়ম আনা হয়েছে। তাতে প্রতিযোগিতায় স্বচ্ছতা ও অন্তর্ভুক্তি বাড়বে।

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google