সায়ন সেনগুপ্ত, কলকাতা: শেষ কিছু সিজনে খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি মুম্বাই মুম্বাই সিটি এফসির। একটা সময় প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল ট্রফির পাশাপাশি লিগ শিল্ড চ্যাম্পিয়ন হলেও আগের মরসুম পর্যন্ত বজায় থাকেনি সেই ধারাবাহিকতা। পরবর্তীতে অনায়াসেই সেই শিরোপা ছিনিয়ে নিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। গত মরসুমে ও অনবদ্য ফুটবলের মধ্য দিয়ে শুরু করেছিল দেশের বানিজ্য নগরীর এই ফুটবল দল। তবে শেষ পর্যন্ত ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে থেকেই সন্তুষ্ট থাকতে হয়েছিল পেট্র ক্র্যাটকির ছেলেদের। যেটা হতাশ করেছিল সমর্থকদের।
আরও পড়ুন: রবিবার সকালেই শহরে আসছেন পানাজিওটিস দিলম্পেরিস
বলাবাহুল্য, গত কয়েক মাসে দেশের বানিজ্য নগরীর এই ফুটবল দল ছেড়েছেন একাধিক ফুটবলার। যাদের মধ্যে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল ফূর্বা লাচেনপার পাশাপাশি লালিয়ানজুয়ালা ছাংতের মতো ফুটবলারদের নাম। তবে কয়েকদিন আগেই লাচেনপার যোগদানের কথা জানিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল শিবির। এবার ছাংতে আসতে চলেছেন মোহনবাগানে। কিন্তু সেখানেই শেষ নয়। শোনা যাচ্ছিল, বদল হতে পারেন দলের কোচ। সেক্ষেত্রে পেট্র ক্র্যাটকির পরিবর্তে কে হবেন দলের নয়া কোচ, সেই নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। তবে সেক্ষেত্রে বাকিদের তুলনায় অনেকটা এগিয়ে ছিলেন মানোলো মার্কেজ। গত কয়েক মরসুম ধরেই এফসি গোয়ার দায়িত্ব পালন করে এসেছেন তিনি।
আরও পড়ুন: নন্দনের বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিশেষ আয়োজন
টানা দুইবার দলকে জিতিয়েছেন সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপ। যদিও পরবর্তীতে তাঁকে বিদায় জানায় গোয়া। অবশেষে গত শনিবার সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পেট্র ক্র্যাটকিকে বিদায় জানিয়ে মানোলো মার্কেজকে স্বাগত জানায় মুম্বাই শিবির। পরবর্তীতে সমর্থকদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দেন এই স্প্যানিশ কোচ। এবার এই নয়া দলে কতটা সফল হন সেটাই দেখার।





