হাইভোল্টেজ ডার্বি, মহামেডানের বিপক্ষে কাদের প্রথম একাদশে রাখলেন লোবেরা ?

mohun-bagan-vs-mohammedan-isl-derby-lineup-lobera

আধঘন্টা বাকি মাত্র। তারপরই শুরু হয়ে যাবে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম কলকাতা ডার্বি ( ISL Derby)। যেখানে পড়শী ক্লাব মহামেডান স্পোর্টিংয়ের বিপক্ষে খেলতে নামবে সার্জিও লোবেরার মোহনবাগান সুপার জায়ান্ট। বলাবাহুল্য, গতবারের মতো এবারও দুরন্ত ছন্দে টুর্নামেন্ট শুরু করেছে সবুজ-মেরুন ব্রিগেড। দক্ষিণের শক্তিশালী ফুটবল ক্লাব তথা কেরালা ব্লাস্টার্সের পাশাপাশি অভিষেক বচ্চনের চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ও সহজ জয় ছিনিয়ে নিয়েছিল গতবারের বিজয়ীরা। সেই ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য নিয়েই আজ কিছুক্ষণের মধ্যে মাঠে নামছে বাগান শিবির।

যেখানে কিছুটা বদল দেখা গিয়েছে দলের প্রথম একাদশে। অন্যান্য দিনের মতো আজও গোলরক্ষক হিসেবে থাকছেন বিশাল কাইথ। দলের রক্ষণভাগ সামাল দেওয়ার জন্য থাকছেন যথাক্রমে টেকচাম অভিষেক সিং, আলবার্তো রদ্রিগেজ, দীপক টাংড়ি এবং অময় রানওয়াদে। মাঝমাঠের দখল নেওয়ার জন্য থাকছেন ভারতীয় ফুটবল দলের অন্যতম দুই তারকা অনিরুদ্ধ থাপা এবং আপুইয়া। এছাড়াও আপফ্রন্টকে শক্তিশালী করার জন্য থাকছেন জেসন কামিন্স। দুই উইংয়ে থাকছেন রবসন রবিনহো এবং মনবীর সিং।

   

সেই সাথে ফরোয়ার্ড লাইনে ঝড় তোলার জন্য থাকছেন অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। গত কয়েক ম্যাচ ধরে দারুণ ছন্দে রয়েছেন এই তারকা ফুটবলার। আজকের এই ম্যাচেও নিজেকে মেলে ধরার চ্যালেঞ্জ থাকবে জেমির।