Mohun Bagan থেকে বাদ ফেরান্দোর ‘প্রিয় ছাত্র’?

গ্লেন মার্টিন্সকে নিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan) সমর্থকদের অনেকেই খুশি ছিলেন না। হুয়ান ফেরান্দোর প্রিয় ছাত্র বলেও সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ কটাক্ষ করতে ছাড়তেন না। সেই গ্লেনকে ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
mohun bagan speculating about glan martins

গ্লেন মার্টিন্সকে নিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan) সমর্থকদের অনেকেই খুশি ছিলেন না। হুয়ান ফেরান্দোর প্রিয় ছাত্র বলেও সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ কটাক্ষ করতে ছাড়তেন না। সেই গ্লেনকে নিয়ে নতুন করে শুরু জল্পনা। জল্পনা উৎস সোশ্যাল মিডিয়ায় করা মোহনবাগান সুপার জায়ান্টের একটি পোস্ট। সেখানে নেই গ্লেন মার্টিন্সের (Glan Martins) ছবি।

দল বদলের বাজার থেকে আপুইয়াকে সই করিয়ে চমক দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। গত মরসুমের ট্রান্সফার উইন্ডো থেকে সাহাল আব্দুল সামাদ, অনিরুধ থাপাকে স্কোয়াডে নিশ্চিত করেছিল বাগান। এবার তাঁদের সঙ্গে যুক্ত হয়েছেন আপুইয়া।

   

Mohun Bagan: কাউকোর জায়গায় ইউরোপা ফাইনাল খেলা মিডফিল্ডার?

আসন্ন মরসুমের মোহনবাগান সুপার জায়ান্টের ভারতীয় মিডফিল্ডারদের একটি ছবি ক্লাবের তরফে পোস্ট করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ছবিতে জায়গা পেয়েছেন আপুইয়া, সাহাল আব্দুল সামাদ, অনিরুধ থাপা, দীপক টাংরি, অভিষেক সূর্যবংশী। এই পাঁচ ভারতীয় ফর্মে থাকলে ঘুম কেড়ে নিতে পারে যে কোনও ভারতীয় দলের।

 

এই ছবি যেমন মোহনবাগান সমর্থকদের মনে ভরসা যোগাবে তেমনই উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। যার মধ্যে অন্যতম, কোথায় গ্লেন মার্টিন্স? গ্লেন মার্টিন্সের ছবি বাগানের করা এই পোস্টে নেই. তাহলে তাঁর সঙ্গে ছিন্ন হতে চলেছে ক্লাবের সম্পর্ক? জল্পনা শুরু হয়েছে নতুন করে। এই জল্পনা অবশ্য নতুন নয়। ফেরান্দোর অন্যতম পছন্দের ফুটবলার ছিলেন তিনি।

East Bengal: ‘ঘরের ছেলে’ ফিরল ইস্টবেঙ্গলে

গ্লেন সত্যি দল বদল করেন কি না সেটা জানার জন্য আরও একটু অপেক্ষা করতে হবে। গ্লেনের খেলা মোহনবাগানের অনেক সমর্থকের পছন্দ হয় না। তাছাড়া তিনি যে পজিশনে খেলেন, সেই পজিশনে খেলার জন্য এখন একাধিক ফুটবলার রয়েছে কোচের হাতে। তাই গ্লেন মার্টিন্সকে বাদ দিলেও দল সাজাতে কোচের খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google