মোহনবাগানে যোগ দিলেন দেজান ড্রাজিচ, কবে আসছেন শহরে?

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত কয়েক সপ্তাহে দল বদলের বাজারে ব্যাপক চমক রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। জালকোভিচ থেকে শুরু করে মিগুয়েল ফেরেইরার মতো ফুটবলাররা এসে সবুজ-মেরুনে।…

mohun-bagan-sign-dejan-drazic-serbian-star-arrives-kolkata

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত কয়েক সপ্তাহে দল বদলের বাজারে ব্যাপক চমক রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। জালকোভিচ থেকে শুরু করে মিগুয়েল ফেরেইরার মতো ফুটবলাররা এসে সবুজ-মেরুনে। তাদের উপস্থিতি নিঃসন্দেহে শক্তি বাড়াবে দলের মধ্যে। তবে এসবের মাঝেই বারংবার উঠে আসতে শুরু করেছিল দেজান ড্রাজিচের নাম। উল্লেখ্য, গত ২০২৪-২০২৫ মরসুমে এথনিকোস আচনাস থেকে তাঁকে দলে টেনেছিল মানোলো মার্কেজের এফসি গোয়া। তারপর থেকেই ইন্ডিয়ান সুপার লিগ সহ সুপার কাপের মতো টুর্নামেন্টে অভূতপূর্ব পারফরম্যান্স ছিল এই ফুটবলারের। বলাবাহুল্য, দলকে টানা দুইটি সিজনে সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপ জয়ের ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই সার্বিয়ান।

বহু আগে থেকেই শোনা যাচ্ছিল যে নতুন মরসুমে আর হয়তো তাঁকে দলে ধরে রাখবে না মানোলো মার্কেজের এফসি গোয়া। সেটাই হয়েছে শেষ পর্যন্ত। কিছুদিন আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে এই দুইবারের কাপ জয়ী তারকাকে রিলিজ করে দেয় ম্যানেজমেন্ট। তারপর আজ সামনে আসলো তাঁকে নিয়ে নয়া তথ্য। জানা গিয়েছে, আসন্ন দুইটি মরসুমের জন্য এই তারকা ফুটবলারকে দলে সই করিয়েছে মেরিনার্সরা‌। সব ঠিকঠাক থাকলে বুধবারের মধ্যেই শহরে চলে আসছেন ডেজান ড্রাজিচ। উল্লেখ্য, আজ সকালেই শহরে এসে গিয়েছেন দলের নয়া কোচ। এবার একে একে আসতে চলেছেন ফুটবলাররা।

মোহনবাগানে যোগদান করার প্রসঙ্গে তিনি বলেন,‌’মোহনবাগান এশিয়ার অন্যতম বড় ফুটবল ক্লাব। ঐতিহ্য ও পরম্পরার পাশাপাশি এই দলে রয়েছে বিরাট সংখ্যক সদস্য সমর্থক। তাই যখন ক্লাব ম্যানেজমেন্টের কাছ থেকে প্রস্তাব আসে তখন সিদ্ধান্ত নিতে খুব একটা দেরি করিনি। কারন এই ক্লাব দল তৈরি করে ট্রফি জেতার জন্য। আমি মনে করি যা আমার মানসিকতার সঙ্গে খাপ খায়। আমি এরকম ক্লাবে খেলে নিজেকে প্রমাণ করতে ভালোবাসি। আরও বলেন, ‘মোহনবাগান সুপার জায়ান্ট যথেষ্ট ব্যালেন্সড টিম। এই দলের বিরুদ্ধে আমি খেলেছি। আমি জানি তারা কি মানসিকতা নিয়ে মাঠে নামে। আমি মনে করি যেকোনো প্রতিযোগিতায় আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য নামবো।’

পাশাপাশি কলকাতা ডার্বি নিয়ে নিজের মনের কথা জানান দেজান, ‘ ভারতে আসার আগে থেকেই কলকাতা ডার্বি নিয়ে আমি শুনেছি। এশিয়ার অন্যতম সেরা ডার্বি এটি। আইএসএল খেলার সময় দেখেছি এই ম্যাচ নিয়ে সদস্য ও সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা থাকে। এটা একটা বিশেষ অভিজ্ঞতা হবে। প্রত্যেক ফুটবলারের এমন ম্যাচ খেলার স্বপ্ন থাকে।’