অল্পের জন্য রক্ষা মোহনবাগানের, ইন্টার কাশীর সঙ্গে গোলশূন্য ড্র

যুবভারতীতে একাধিক সুযোগ নষ্ট করল ইন্টার কাশী, চাপ বাড়িয়েও গোল পেল না মোহনবাগান। ডার্বির আগে চিন্তা বাড়ল সবুজ-মেরুন শিবিরে।

By Sayan Sengupta

Published:

Follow Us
mohun-bagan-inter-kashi-goalless-draw-salt-lake

সায়ন সেনগুপ্ত, কলকাতা: আজ, মঙ্গলবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের পরবর্তী হোম ম্যাচে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। যেখানে প্রতিপক্ষ হিসেবে ছিল বারাণসীর ইন্টার কাশী ফুটবল ক্লাব। কিছুক্ষণ আগেই শেষ হয়েছে ম্যাচ। যেখানে বজায় থেকেছে অমীমাংসিত ফলাফল। প্রতিপক্ষের ফুটবলারদের তরফে একাধিকবার গোলের সুযোগ তৈরি করা হলেও সেটি কাজে লাগতে পারেননি দলের ফুটবলাররা। নাহলে অনায়াসেই হয়তো জয় ছিনিয়ে নিতে পারত গতবারের আইলিগ জয়ীরা। কিন্তু সেটা সম্ভব হয়নি। যা কিছুটা হলেও হতাশ করেছে সকলকে।

বলাবাহুল্য, ম্যাচের আগে থেকেই খাতায় কলমে যথেষ্ট এগিয়ে ছিল সবুজ-মেরুন। তবে শুরুটা ছিল একেবারেই অন্যরকম‌। যথেষ্ট রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে দেখা গিয়েছিল সবুজ-মেরুনকে। সেই সুযোগ কাজে লাগিয়েই ম্যাচের ১০ মিনিটের মাথায় গোলের সহজ সুযোগ পেয়ে গিয়েছিলেন মহম্মদ আসিফ। কিন্তু বক্সের একেবারে সামনে এসে ও সেটি কাজে লাগাতে পারেননি। নাহলে অনায়াসেই এগিয়ে যেতে পারত ইন্টার কাশী। এমন সহজ সুযোগ নষ্ট হয়তো কল্পনা ও করতে পারেননি সতীর্থরা। তবে প্রথমার্ধের অমীমাংসিত ফলাফলের পর দ্বিতীয়ার্ধে ক্রমশ চাপ বাড়াতে শুরু করেছিল মোহনবাগান।

   

সময় এগোনোর সাথে সাথেই বেশকিছু বদল ও আনা হয়েছিল দলের মধ্যে। রবসন রবিনহোকে সরিয়ে লিস্টন কোলাসোকে আনা হয়েছিল দলের মধ্যে। এছাড়াও জেসন কামিন্সের পরিবর্তে মাঠে এসেছিলেন অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। জেমির আশায় যেন বাড়তি সক্রিয়তা দেখা গিয়েছিল বাগানের আক্রমণভাগে। কিন্তু গোলের মুখ খোলা সম্ভব হয়নি। অপরদিকে সুযোগ বুঝেই বাগান মাঝমাঠ চিড়ে উঠে আসতে শুরু করেছিলেন ইন্টার কাশীর স্প্যানিশ তারকা আলফ্রেড প্লানাস থেকে শুরু করে ভারতীয় ফুটবলার রোহিত দানুরা। যদি বল গোলে রাখা সম্ভব হয়নি।

নির্ধারিত নব্বই মিনিটের পর অতিরিক্ত সাত মিনিট সময় যোগ করা হয়েছিল ম্যাচ রেফারির তরফে। কিন্তু তবুও বদলায়নি ম্যাচের ফলাফল। যারফলে এক পয়েন্ট নিয়েই খুশি থাকতে হল সার্জিও লোবেরার ছেলেদের। আগামী ১৭ই মে হাইভোল্টেজ ডার্বি ম্যাচ। বলাবাহুল্য, এই ম্যাচ জয়ের মধ্য দিয়েই চূড়ান্ত হয়ে যাবে টুর্নামেন্টের খেতাব জয়ী দলের নাম‌।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google